রাজবাড়ীর পাংশায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ
সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকাল ৪ টায় জাতীয় স্থানীয়
সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে এবং পাংশা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোর্স পরিচালক
মো. রিফাতুল হক'র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা
সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান, সহকারী
কমিশনার (ভূমি) মো. সাদ আহম্মেদ এবং পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
শেখ মঈনুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা কৃষি
কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ
কর্মকর্তা ডা. মো. শাকিল আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি
মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ্ মো. রফিকুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রিংকু, এবং রাজবাড়ী জেলা বিএনপির
সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা-কালুখালী
শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম সোহরাব, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শওকত আলী সরদারসহ উপজেলা
প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী
ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী ৪০ জন গ্রাম পুলিশ
সদস্যের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ। এ ছাড়া
প্রশিক্ষণে প্রথম স্থান অর্জনকারী হাবাসপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য শরিফা
আক্তার, দ্বিতীয় স্থান অর্জনকারী শরিষা ইউনিয়নের গ্রাম পুলিশ
সদস্য আমিরুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জনকারী বাবুপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশের
প্রধান মো. আলীম মন্ডলের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি)
আয়োজনে ২৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত মাসব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণ
কোর্সে পাংশা উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪০ জন গ্রাম পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
মতামত