শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

চাঁদপুরে গরুর খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁদপুরে গরুর খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু

সম্পত্তি বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বিষ প্রয়োগের সন্দেহ খামারির; অসুস্থ আরও কয়েকটি গরু, নমুনা সংগ্রহ করেছে ভেটেরিনারি বিভাগ

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে একটি গরুর খামারে খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মেশানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারের পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। আকস্মিক এ ঘটনায় খামার মালিকের পরিবারে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বালিয়া গ্রামের গাইনিগো দিঘীর পাড় এলাকার গাজী বাড়িতে আকবর গাজীর গরুর খামারে এ ঘটনা ঘটে।

খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি গরুগুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই একে একে গরুগুলোর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়। তবে মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। পরে মৃত গরুর সংখ্যা বেড়ে পাঁচটিতে দাঁড়ায়। এ ছাড়া আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়ে।

খামারের মালিক আকবর গাজী ও তাঁর ভাই কবির গাজী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। তাঁদের দাবি, ওই বিরোধের জের ধরে তাঁদের দুই ভাই গরুর খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে থাকতে পারেন বলে তাঁরা সন্দেহ করছেন। এ ঘটনায় তাঁদের খামারের পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দায়ীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দেওয়ান বলেন, গরু অবলা প্রাণী। তাদের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষ প্রয়োগে নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের আইনের আওতায় আনা প্রয়োজন।

ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নূরনবী প্রামাণিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, মৃত গরুর রক্ত ও গরুর খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে ক্ষতিগ্রস্ত খামারিরা তাঁকে এ বিষয়ে কিছু জানাননি। তিনি বলেন, ওই পরিবার প্রায় তিন দশক ধরে সুনামের সঙ্গে গরুর খামার পরিচালনা করে আসছে। বিশেষ করে চাঁদপুর সদর উপজেলার দক্ষিণাঞ্চলে দুগ্ধ উৎপাদনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত খামারিরা থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঁচটি গরুর মৃত্যুর ঘটনায় খামারিরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে গরুগুলোর মৃত্যু বিষ প্রয়োগে হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। নমুনা পরীক্ষার প্রতিবেদন ও পুলিশি তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে ঘটনার প্রকৃত রহস্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

চাঁদপুরে গরুর খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream