শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

সালথায় আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে মহিলা দলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

ফটো সালথা উপজেলার মহিলা দলের নেত্রীবৃন্দ।

ফরিদপুরের সালথায় আওয়ামী ফ্যাসিবাদের নৈরাজ্য ও দেশব্যাপী আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সালথা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ সালথা উপজেলা মহিলা দলের নেত্রীরা। মিছিলটি সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুচনা স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, মহিলা নেত্রী সাবিহা আক্তার লুনা, ফারজানা বেগম, সুবর্ণা আক্তার আসমা, জেসমিন খান, রোজিনা আক্তার, রুমা বেগমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে জননেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনায় বিএনপি নেতাকর্মীরা মাঠে নেমেছেন। সালথা উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো ধরনের নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দোসরকে সালথা-নগরকান্দির মাটিতে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বে সালথা-নগরকান্দির মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।

লল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সালথায় আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে মহিলা দলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের সালথায় আওয়ামী ফ্যাসিবাদের নৈরাজ্য ও দেশব্যাপী আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সালথা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ সালথা উপজেলা মহিলা দলের নেত্রীরা। মিছিলটি সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুচনা স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানেই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, মহিলা নেত্রী সাবিহা আক্তার লুনা, ফারজানা বেগম, সুবর্ণা আক্তার আসমা, জেসমিন খান, রোজিনা আক্তার, রুমা বেগমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রতিহত করতে জননেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনায় বিএনপি নেতাকর্মীরা মাঠে নেমেছেন। সালথা উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো ধরনের নৈরাজ্য বা অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না।

বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো দোসরকে সালথা-নগরকান্দির মাটিতে অরাজকতা সৃষ্টি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের যেকোনো কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। শামা ওবায়েদ ইসলামের নেতৃত্বে সালথা-নগরকান্দির মানুষ ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান বক্তারা।

লল

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream