বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

নওগাঁয় কৃষকের ধানের শীষ কেটে বিনষ্ট



নওগাঁয় কৃষকের ধানের শীষ কেটে বিনষ্ট

নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের দশপাইকা গ্রামে আগের শত্রুতার  রেশ ধরে এক কৃষকের জমির কাঁচা ধানের শীষ কেটে বিনষ্ট করার অভিযোগ  পাওয়া গেছে।  এতে প্রায় ১০ কাঠা  জমির ধান নষ্ট হয়েছে বলে  জানা যায়। রাতের আঁধারে কে বা কাহারা এহেন ঘটনা ঘটিয়েছে।  ফলে ক্ষতিগ্রস্ত কৃষক  এখন বিপাকে পড়েছেন।

স্বচক্ষে জমিতে  গিয়ে  প্রায় অর্ধবিঘা বা  ১০ কাঠা অংশের কাঁচা ধানের শীষ বা মাথা কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি, সকালে মাঠে গিয়ে বিষয়টি প্রথমে নজরে আসে   এলাকাবাসী। পরে জমির মালিক গিয়াস উদ্দিনকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতি দেখতে পান।

স্থানীয় বাসিন্দা দুলাল জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনি জমির ধান কাটা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জমির মালিককে জানান। তার ভাষায়, এমন জঘন্য কাজের কোনো ব্যাখ্যা নেই।

অন্যদিকে জমির মালিক গিয়াস উদ্দিন অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে তার চাচাতো ভাই হৃদয়ের নেতৃত্বে  এই ঘৃনিত ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি সহ এলাকাবাসী 

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিন্টু রহমান জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইন  মোতাবেক  ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


নওগাঁয় কৃষকের ধানের শীষ কেটে বিনষ্ট

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের দশপাইকা গ্রামে আগের শত্রুতার  রেশ ধরে এক কৃষকের জমির কাঁচা ধানের শীষ কেটে বিনষ্ট করার অভিযোগ  পাওয়া গেছে।  এতে প্রায় ১০ কাঠা  জমির ধান নষ্ট হয়েছে বলে  জানা যায়। রাতের আঁধারে কে বা কাহারা এহেন ঘটনা ঘটিয়েছে।  ফলে ক্ষতিগ্রস্ত কৃষক  এখন বিপাকে পড়েছেন।

স্বচক্ষে জমিতে  গিয়ে  প্রায় অর্ধবিঘা বা  ১০ কাঠা অংশের কাঁচা ধানের শীষ বা মাথা কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি, সকালে মাঠে গিয়ে বিষয়টি প্রথমে নজরে আসে   এলাকাবাসী। পরে জমির মালিক গিয়াস উদ্দিনকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতি দেখতে পান।

স্থানীয় বাসিন্দা দুলাল জানান, সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনি জমির ধান কাটা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জমির মালিককে জানান। তার ভাষায়, এমন জঘন্য কাজের কোনো ব্যাখ্যা নেই।

অন্যদিকে জমির মালিক গিয়াস উদ্দিন অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে তার চাচাতো ভাই হৃদয়ের নেতৃত্বে  এই ঘৃনিত ঘটনা ঘটেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি সহ এলাকাবাসী 

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিন্টু রহমান জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইন  মোতাবেক  ব্যবস্থা নেওয়া হবে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream