বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কালাইয়ে কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কালাইয়ে কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

​২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলায় এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ বরাদ্দ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

​বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মাহবুব এবং কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলমসহ অন্যরা। এসময় উপজেলার কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কালাই উপজেলায় চলতি মৌসুমে কালাই উপজেলার ৩ হাজার ৩০০ কৃষককে সরিষা বীজ ও সার দেওয়া হচ্ছে। সরিষা চাষে আগ্রহী প্রকৃত কৃষকদের প্রত্যেকে ১ কেজি করে সরিষা বীজ এবং ২০ কেজি করে সার পাচ্ছেন। যা অতীতে এ উপজেলায় সর্বোচ্চ ১ হাজার ৩০০ জনের বেশি কৃষক এ সুবিধা পাননি।

 এসময় বক্তারা বলেন, উপজেলার কৃষকরা বরাদ্দকৃত বীজ খাদ্য হিসেবে ব্যবহার না করে জমিতে বপন করে সরকারের প্রধান কর্মসূচিকে সফল করবেন এবং ফসল উৎপাদন করে এলাকার চাহিদা পুরুন হবে।

​

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


কালাইয়ে কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

​২০২৬-২০২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলায় এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ বরাদ্দ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

​বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মাহবুব এবং কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলমসহ অন্যরা। এসময় উপজেলার কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, কালাই উপজেলায় চলতি মৌসুমে কালাই উপজেলার ৩ হাজার ৩০০ কৃষককে সরিষা বীজ ও সার দেওয়া হচ্ছে। সরিষা চাষে আগ্রহী প্রকৃত কৃষকদের প্রত্যেকে ১ কেজি করে সরিষা বীজ এবং ২০ কেজি করে সার পাচ্ছেন। যা অতীতে এ উপজেলায় সর্বোচ্চ ১ হাজার ৩০০ জনের বেশি কৃষক এ সুবিধা পাননি।

 এসময় বক্তারা বলেন, উপজেলার কৃষকরা বরাদ্দকৃত বীজ খাদ্য হিসেবে ব্যবহার না করে জমিতে বপন করে সরকারের প্রধান কর্মসূচিকে সফল করবেন এবং ফসল উৎপাদন করে এলাকার চাহিদা পুরুন হবে।

​


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream