নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাঈনুদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় মাঈনুদ্দিন ভূঁইয়ার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদ বশির, তানজিমান আহমেদ তানিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফাতিন আলম নাফি, যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল মিহাল ও সাইদুল ইসলাম অপু, সহ-সাধারণ সম্পাদক আজিজুল হক সিহাব এবং ছাত্রনেতা মেহেদী হাসান মৃধাসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। এ কর্মসূচির মাধ্যমে দলটির ঘোষিত লকডাউনের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মতামত