মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ঝিকরগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঝিকরগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

যশোরের ঝিকরগাছায় ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম. সাইফুল্লাহ।

উদ্বোধনপূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষিতে উৎপাদন বৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনে এসব কর্মসূচির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ সময় তিনি কৃষকদের কৃষি বিভাগের পরামর্শ গ্রহণ, আধুনিক প্রযুক্তি ও উন্নত পদ্ধতি ব্যবহারের মাধ্যমে অধিক ফলন অর্জনের আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহজাহান আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের একান্ত সহকারী তারিক মোহাম্মদ শরীফ এবং প্রেসক্লাব সদস্য এম আর মাসুদ।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নাঈম হাসান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. এহসান হাসান।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার ৮ জন সরিষাচাষি ও ১১০ জন মসুরচাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সরিষাচাষিদের জন্য কৃষকপ্রতি ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং মসুরচাষিদের জন্য ৫ কেজি মসুরের বীজসহ একই পরিমাণ ডিএপি ও এমওপি সার বিতরণের পরিকল্পনা রয়েছে।

কৃষি উৎপাদন বৃদ্ধি, চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ঝিকরগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream