শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাণীশংকৈলে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিসিআইসি সার ডিলার নিয়োগে অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে খুচরা সার বিক্রির সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেছেন সাদিয়া নাসরিন নামে এক নারী। তিনি একই ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা রাসেদুল ইসলামের মেয়ে।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, বর্তমান সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর রাণীশংকৈল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আবেদন গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি এবং অতিরিক্ত দায়িত্বে থাকা পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের স্বাক্ষরে প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে আবেদনকারীর নামের তালিকা জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির কাছে পাঠানো হয়।

ওই তালিকায় নন্দুয়ার ইউনিয়নের গাজীর হাট এলাকার হাসমত আলীর ছেলে মেসার্স রনি ট্রেডার্সের স্বত্বাধিকারী রকিবুল ইসলাম রনির নাম অন্তর্ভুক্ত রয়েছে। অভিযোগকারীর দাবি, রকিবুল ইসলাম আগে থেকেই উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত খুচরা সার বিক্রেতা। অথচ জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত ডিলার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অযোগ্যতার শর্ত অনুযায়ী, আবেদনকারী কিংবা তাঁর পরিবারের কোনো সদস্য খুচরা সার বিক্রেতা হলে তিনি ডিলারশিপ পাওয়ার যোগ্য হবেন না। এ অবস্থায় সংশ্লিষ্ট শর্ত লঙ্ঘন করে কীভাবে তাঁকে ডিলার নিয়োগ দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী।

এদিকে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে, রকিবুল ইসলামের মামাতো ভাই এবং রাষ্ট্রপতির একান্ত সচিব আবু আউয়ালের প্রভাব বা হস্তক্ষেপে তিনি ডিলারশিপ পেয়েছেন। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে আবু আউয়ালের সরকারি মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

অভিযোগকারী সাদিয়া নাসরিন বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তিনি ন্যায়বিচার প্রত্যাশা করেন। নিয়োগের ক্ষেত্রে যদি নির্ধারিত নীতিমালা উপেক্ষা করে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হয়, তাহলে সাধারণ আবেদনকারীদের প্রতি বৈষম্য করা হয়। তিনি পুরো নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সরেজমিনে নন্দুয়ার ইউনিয়নের গাজীর হাট বাজারে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে অবস্থিত রনি ট্রেডার্সে খুচরা সার বিক্রি করছেন প্রতিষ্ঠানের ম্যানেজার আল মামুন। দোকানে সার ছাড়াও ফিড, সিমেন্টসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে। এ সময় আল মামুন পাশের একটি গুদাম দেখিয়ে জানান, সেখানে আপাতত সিমেন্ট ও ফিড রাখা আছে। এগুলো সরিয়ে সেখানে সার রাখা হতে পারে। তবে তাঁদের অন্য কোনো গুদাম নেই বলেও তিনি জানান।

এ বিষয়ে রকিবুল ইসলাম রনির সঙ্গে মুঠোফোনে কথা হলে প্রথমে তিনি খুচরা সার বিক্রির বিষয়টি অস্বীকার করেন। পরে দোকানে খুচরা সার বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এলাকার বিসিআইসি সার ডিলার মন্ডল এন্টারপ্রাইজের কাছ থেকে সার নিয়ে তিনি বিক্রি করেন।

তবে উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমানের স্বাক্ষরিত খুচরা সার বিক্রেতাদের তালিকায় রকিবুল ইসলামের নাম পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বলেন, তিনি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব হলেও ডিলার নিয়োগের তালিকা চূড়ান্ত করার আগে তাঁর সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। কমিটির সভাপতি ইউএনও গোলাম রব্বানী সরদার নিজের সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম পরিচালনা করেছেন। এ কারণে নিয়োগ প্রক্রিয়া নিয়ে তাঁর কোনো বক্তব্য নেই।

অভিযোগের বিষয়ে জানতে রাণীশংকৈল উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

অন্যদিকে ঠাকুরগাঁও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এখন এলাকাবাসী ও অভিযোগকারীর দাবি, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

রাণীশংকৈলে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream