রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় অনুষ্ঠান—শুভ কঠিন চীবর দানোৎসব পৃথক দুটি বিহারে উদযাপিত হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর ) কাপ্তাইয়ের বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে ৪৯ তমএবং লেমুছড়ি বৌদ্ধ বিহারে অষ্টমতম কঠিন চীবর দানোৎসব ও ১ম মাহা পট্ ঠান সুত্রপাঠ অনুষ্ঠিত হয়।
বারঘোনীয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত চীবর দানোৎসবে প্রধান অতিথি ছিলেন,পাগলাছড়া সার্বজনীন বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত আগ্গশ্রী মহাথের,প্রধান দায়ক রাঙামাটি জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা ও তিমথী খিয়াং এবং মিসেস প্রেমা তালুকদার। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধপূজা, সদ্ধর্ম আলোচনা, চীবর দান এবং বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা।
এতে আশীর্বাদক ও ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন, বাঘমারা অপ্রমাদ অরণ্য ভাবনা কেন্দ্র অধ্যক্ষ ভদন্ত শাক্যজ্যোতি থের এবং কিলাছড়ি সার্বজনীন বিদর্শন ভাবনা কেন্দ্র অধ্যক্ষ ভদন্ত বুদ্ধজ্যোতি ভিক্ষু।অন্যদিকে, লেমুছড়ি বৌদ্ধ বিহারে দায়ক-দায়িকাদের আয়োজনে ৮ম তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব এবং ১ম তম মহা পট্ঠান সূত্রপাঠ অনুষ্ঠিত হয়। লেমুছড়ি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছাইন্দাসারা স্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডংনালা শাক্যনন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সুরিয়া মহাথের।
বিশেষ অতিথি ছিলেন পূর্ব কোদালা ধর্মরাজ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ওয়াইনা মহাথের এবং প্রধান ধর্মদেশক হিসেবে সদ্ধর্ম দেশনা পেশ করেন ভদন্ত নাইন্দা ওয়াইন্সা মহাথের। অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা।উভয় অনুষ্ঠানেই পুণ্যার্থীরা কঠিন চীবর দানের মাহাত্ম্য শ্রবণ করে আত্মশুদ্ধি অর্জন করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করেন।
মতামত