শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

স্বামীর অবহেলা ও অসুস্থতায় সন্তান বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্বামীর অবহেলা ও অসুস্থতায় সন্তান বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
ছবি: সংগৃহীত

স্বামীর অবহেলা, অভাব-অনটন আর অসুস্থতা। সব মিলিয়ে অসহায় হয়ে ১৫ মাসের ছেলেকে ৩০ হাজার টাকায় অন্যের হাতে তুলে দিয়েছিলেন মা। পরে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লার বাসভবনে উভয়পক্ষকে হাজির করা হয়। এর আগে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে শিশুপুত্র বিক্রির ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার। এ ঘটনা গণমাধ্যমে প্রচারের পর প্রশাসনের নজরে আসে।

শিশু সন্তানের মা অনিকা আক্তার উপজেলার বারুইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে পুত্র সন্তান আল-আমিনের জন্ম হয়।

শিশুটিকে বাগেরহাটের মোংলা পৌর শহরের বাসিন্দা মো. শহিদুল ওরফে ন্যাবো শহিদুলের স্ত্রী নুরজাহান বেগমের কাছি বিক্রি করা হয়েছিল।

অনিকা আক্তার বলেন, ‘বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তার ও তাদের সন্তানের যথাযথ খোঁজখবর রাখেন না। ফলে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। একপর্যায়ে আমিও রোগাক্রান্ত হয়ে পড়ি। অসহায় হয়ে নিজের শিশু সন্তানকে ৩০ হাজার টাকায় অন্যের হাতে তুলে দিই। আমি এখন আমার ছেলেকে রাখতে চাচ্ছি না, কারণ আমি নিজে অসুস্থ, আমি চাই ছেলেটা যেখানে ভালো থাকবে, মানুষ হতে পারবে, সবাই মিলে ওকে সেখানে দিয়ে দিক।’

অনিকা আক্তারের বাবা পলাশ শেখ বলেন, ‘আমার বয়স হয়ে গেছে, আমি বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচ জোগাড় করতে পারি না, তার ওপর মেয়ে ও মেয়ের ছেলে ভরণ-পোষণ কীভাবে জোগাড় করব?’

এ বিষয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে বিক্রি করার কোনো সুযোগ নেই। আপাতত আর্থিক সহযোগিতা করে শিশুকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তী সময়ে আইনগতভাবে শিশুটিকে যারা নিতে চায়, তাদের আবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : উদ্ধার স্বামীর অবহেলা অসুস্থতা সন্তান বিক্রি ইউএনও হস্তক্ষেপ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


স্বামীর অবহেলা ও অসুস্থতায় সন্তান বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

স্বামীর অবহেলা, অভাব-অনটন আর অসুস্থতা। সব মিলিয়ে অসহায় হয়ে ১৫ মাসের ছেলেকে ৩০ হাজার টাকায় অন্যের হাতে তুলে দিয়েছিলেন মা। পরে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লার বাসভবনে উভয়পক্ষকে হাজির করা হয়। এর আগে বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে শিশুপুত্র বিক্রির ঘটনাটি ঘটে। বিষয়টি জানাজানি হয় বৃহস্পতিবার। এ ঘটনা গণমাধ্যমে প্রচারের পর প্রশাসনের নজরে আসে।

শিশু সন্তানের মা অনিকা আক্তার উপজেলার বারুইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে পুত্র সন্তান আল-আমিনের জন্ম হয়।

শিশুটিকে বাগেরহাটের মোংলা পৌর শহরের বাসিন্দা মো. শহিদুল ওরফে ন্যাবো শহিদুলের স্ত্রী নুরজাহান বেগমের কাছি বিক্রি করা হয়েছিল।

অনিকা আক্তার বলেন, ‘বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তার ও তাদের সন্তানের যথাযথ খোঁজখবর রাখেন না। ফলে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। একপর্যায়ে আমিও রোগাক্রান্ত হয়ে পড়ি। অসহায় হয়ে নিজের শিশু সন্তানকে ৩০ হাজার টাকায় অন্যের হাতে তুলে দিই। আমি এখন আমার ছেলেকে রাখতে চাচ্ছি না, কারণ আমি নিজে অসুস্থ, আমি চাই ছেলেটা যেখানে ভালো থাকবে, মানুষ হতে পারবে, সবাই মিলে ওকে সেখানে দিয়ে দিক।’

অনিকা আক্তারের বাবা পলাশ শেখ বলেন, ‘আমার বয়স হয়ে গেছে, আমি বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচ জোগাড় করতে পারি না, তার ওপর মেয়ে ও মেয়ের ছেলে ভরণ-পোষণ কীভাবে জোগাড় করব?’

এ বিষয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে বিক্রি করার কোনো সুযোগ নেই। আপাতত আর্থিক সহযোগিতা করে শিশুকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তী সময়ে আইনগতভাবে শিশুটিকে যারা নিতে চায়, তাদের আবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream