ডিভাইস ব্যবহার করে অনলাইনে জুয়া পরিচালনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার লিংক ছড়িয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করার অভিযোগে বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক ইউপি সদস্যসহ দু’জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয় (এসআরবি)-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো খরনা ইউনিয়নের ৯ ন¤^র ওয়ার্ডের সদস্য মো. আবু তালেব (৪৫) এবং একই ইউনিয়নের কাজলগৌরী গ্রামের জলিলুর রহমানের ছেলে মুন্নাফ হোসেন ওরফে তানসেন (২৮)| শুক্রবার (১৩ নভে¤^র) সকাল ৬টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের কাজলগৌরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়|
এসআরবি-১২’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২ সদস্যরা জানতে পারেন, খরনা এলাকায় কয়েকজন ব্যক্তি বিভিন্ন ডিভাইস ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছেন| পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষকে জুয়ায় অংশ নিতে প্রলুব্ধ করছে| একপর্যায়ে এসআরবি-১২’র একটি অভিযানিক দল কাজলগৌরী গ্রামে মুন্নাফ হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে| এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত সিমসহ দুটি স্মার্টফোন জব্দ করা হয়| পরে আটক ব্যক্তিদেরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়| শাজাহানপুর থানার ওসি মো. আশিক ইকবাল জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত