সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

মধ্যনগর হাওরে জলশূন্য, বাঙ্গি ফাটা জালা ক্ষেত

হাওরে বীজতলায় বাঙ্গি ফাটা

সুনামগঞ্জের সবচেয়ে নিচু অঞ্চল হাওর বেষ্টিত মধ্যনগর উপজেলা।এঅঞ্চলটি মাছ ও ধানের ভান্ডার হিসেবে বহুল সুপরিচিত।এবছর প্রায় দুমাস পূর্বেই হাওরের পানি শুকিয়ে বীজ তলা(জালা ক্ষেত)বাঙ্গির ন্যায় ফেটে চৌচির হয়েছে।কৃষি মৌসুমের পুর্বেই হঠাৎ হাওরের পানি শুকিয়ে যাওয়ায় সাধারণ কৃষকেরা অনেকটাই আতংকে দিন অতিবাহিত করছেন।এহবে এবছর কৃষি মৌসুম।

অন্যান্য বছরে কৃষি মৌসুম শুরু হয় হেমন্তকালের মাঝামাঝি থেকে,তবে এবছর ব্যতিক্রম হয়ে শরতের মাঝামাঝিতেই মাঠ ঘাট রাস্তা শুকিয়ে গেছে।বোরোধানের বীজতলা শুকিয়ে গোবাদিপশুর ঘাস দুর্বা ঘজিয়েছে।এমনকি বোরো জমি ভাসমান হয়ে শুকাতে শুরু করছে।

হাওরে পানি শূন্যতার এমনচিত্র আগে কখনো দেখিনি এমনটাই বলছেন এলাকার মুরুব্বিয়ান জনমানুষ।এবছর কৃষি মৌসুমে বোরো জমি প্রচন্ড খড়ায় নিতে পারে। কেননা এখনো বীজতলাই তৈরী করতে পারিনি পানিশূন্য হয়ে জমি ফেটে গেছে।

হাওর গবেষক সজল কান্তি সরকার জনবাণী বলেন,পানি আগাম যায়নি।হাওরে পানি ধারণ করার মতো ক্ষমতা কমে গেছে।শুধুমাত্র অগভীর হওয়ায়।আগে হাওরগুলো ছিল গামলার ন্যায় গভীর এখন থালার ন্যায় সমতল।পলি পরে জমিও অনেকটা উচু হচ্ছে।যার ফলে খড়া এবং ধান উৎপাদন খরচ বাড়বে।ধানের ফলন কম হবে।এছাড়া অনেক ছোট ছোট কারণেই হাওরাঞ্চলের স্বাভাবিকতা বিনিষ্ট হচ্ছে।হাওর একমাস আগে শুকিয়ে যাওয়ায় অগ্রহায়নের বদলে ধানের চারা উৎপাদন কার্তিক মাসেই উৎপাদন করা উচিত ছিল। তাছাড়া জমি রোপন করাটাও একমাস আগেই করতে হবে।কেননা এবছর পানি আগে চলে যাওয়ার কারণে আগাম বন্যা হওয়াটা স্বাভাবিক।কৃষি বিভাগকে বলবো পরীক্ষা মুলক ভাবে দেখুন এবং এলাকার কৃষকদেরকে সচেতন করুন।না হয় আক্রান্ত হবে কিন্তু সাধারণ কৃষক।

ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার দায়িত্বে থাকা কৃষি কর্মকর্তা আয়সাদ-বিন খলিল জনবাণীকে জানান,এবছর একমাস আগেই হাওরের পানি নেমে যাওয়ায় খড়ার সম্ভাবনা রয়েছে।এরিমধ্যে বীজতলা তৈরী চলমান।হাওরাঞ্চলের কৃষকদেরকে গভীর স্থানে পানি আটকে রাখা,অনান্য বছরের তুলনায় আগাম বীজতলায় চারা উৎপাদন করা এবং আগাম ভাবেই ধানের চারা জমিতে রোপনের পরামর্শ দিচ্ছি।লিফলেট ও ইউনিয়ন কৃষি কর্মকর্তাদের মাধ্যমে।এছাড়াও মাসিক সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করবো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মধ্যনগর হাওরে জলশূন্য, বাঙ্গি ফাটা জালা ক্ষেত

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream