সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

জয়পুরহাটে প্রতি ইউনিয়নে ৩ নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বাতিলের দাবিতে কর্মসূচি পালন

প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের উদ্যোগ বাতিলের দাবিতে জয়পুরহাটে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। একই সঙ্গে বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র ও পেশাগত অধিকার বহাল রাখা, বিবাহ নিবন্ধন ফি বৃদ্ধি এবং শূন্য পদগুলোতে যোগ্য আলেম-ওলামাদের নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জয়পুরহাট জেলা কাজী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা-২০০৯ অনুযায়ী প্রতিটি এলাকায় একজন করে নিকাহ রেজিস্ট্রার বহাল রাখা উচিত। বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবিকা ও পেশাগত অধিকারকে সংকটে ফেলবে।

তারা বলেন, বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। প্রতিটি বিবাহ নিবন্ধনের বিপরীতে প্রাপ্ত ফি থেকে সরকারকে ভ্যাট ও ট্যাক্স দিতে হয়। সীমিত এই আয় দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবারের ব্যয় নির্বাহ করাই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় প্রতি ইউনিয়নে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ করা হলে তাদের আয় আরও কমে যাবে।

নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের ক্ষেত্রে মাদরাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামী শরিয়ত, মুসলিম পারিবারিক আইন এবং বিবাহ ও তালাক নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করার দাবি জানান তারা। শুধু সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব বাতিলেরও আহ্বান জানান বক্তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার কাজী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সহসভাপতি নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ জেলার বিভিন্ন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রাররা৷ 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জয়পুরহাটে প্রতি ইউনিয়নে ৩ নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বাতিলের দাবিতে কর্মসূচি পালন

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রতি ইউনিয়নে একজনের পরিবর্তে তিনজন নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের উদ্যোগ বাতিলের দাবিতে জয়পুরহাটে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। একই সঙ্গে বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র ও পেশাগত অধিকার বহাল রাখা, বিবাহ নিবন্ধন ফি বৃদ্ধি এবং শূন্য পদগুলোতে যোগ্য আলেম-ওলামাদের নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জয়পুরহাট জেলা কাজী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা-২০০৯ অনুযায়ী প্রতিটি এলাকায় একজন করে নিকাহ রেজিস্ট্রার বহাল রাখা উচিত। বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের উদ্যোগ পেশার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জীবিকা ও পেশাগত অধিকারকে সংকটে ফেলবে।

তারা বলেন, বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। প্রতিটি বিবাহ নিবন্ধনের বিপরীতে প্রাপ্ত ফি থেকে সরকারকে ভ্যাট ও ট্যাক্স দিতে হয়। সীমিত এই আয় দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবারের ব্যয় নির্বাহ করাই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় প্রতি ইউনিয়নে তিনজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ করা হলে তাদের আয় আরও কমে যাবে।

নিকাহ রেজিস্ট্রার পদে নিয়োগের ক্ষেত্রে মাদরাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামী শরিয়ত, মুসলিম পারিবারিক আইন এবং বিবাহ ও তালাক নিবন্ধনসংক্রান্ত প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করার দাবি জানান তারা। শুধু সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব বাতিলেরও আহ্বান জানান বক্তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার কাজী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সহসভাপতি নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ জেলার বিভিন্ন ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রাররা৷ 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream