বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

শাহজাদপুরে মাঠে মাঠে আমন ধান কাটার ধুম

শাহজাদপুরে মাঠে মাঠে আমন ধান কাটার ধুম

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় মাঠে মাঠে আমন ধান কাটার ধুম লেগেছে। আগাম জাতের ধান কাটা ও মাড়াই চলছে পুরোদমে। মাঠের সোনালি ধান এখন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এ বছর ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটেছে স্বস্তি ও আনন্দের হাসি। 

এবছর উপজেলায় আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বম্পার ফলন হয়েছে। দিগন্তজোড়া মাঠের সোনালি ধান কাটা, মাড়াই ও শুকানোর কাজ করতে ব্যাস্ত সময় পার করছেন কিষান-কৃষানিরা। মাঠ ঘাট জুড়ে সোনালী বর্ণ ধারণ করা আমন ধানের নয়নাভিরাম দৃশ্য এখন চোখ পড়ার মতো। মাঠজুড়ে সোনালি ধানের ম - ম গন্ধে মনের আনন্দে কাজ করছেন তাঁরা। কথা বলার মতো যেন ফুরসত নেই তাঁদের। মাঠ থেকে পাকা ধান কেটে আঁটি বেঁধে কেউ মাথায় করে, আবার কেউ বিভিন্ন পরিবহনে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। বাড়ির উঠানে চলছে ধানমাড়াইয়ের কর্মযজ্ঞ। নতুন ধান ঘরে তোলাকে ঘিরে কৃষকদের মধ্যে যেমন ব্যস্ততা, তেমনি চোখেমুখে ফুটে উঠেছে আনন্দ ও তৃপ্তির হাসি। আমনের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা বেজায় খুশি। আমন চাষে সেচ খরচ লাগেনা, সারের পরিমাণও লাগে কম। আমন চাষে দিন দিন আগ্রহ বাড়ছে উপজেলার কৃষকদের। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ৩৫৭০ হেক্টর জমিতে বোনা আমন এবং ৫১০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে উপজেলার নরিনা, গাড়াদহ, রূপবাটি, পোরজনা, সোনাতনী ও খুকনি ইউনিয়নের উল্লেখযোগ্য পরিমাণ জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। এবছর রিলে পদ্ধতিতে আধুনিক জাতের ব্রি-৮৭, ব্রি-১০৩, ব্রি-৯৩ ও বিনা ধান-১৭ জাতের রোপা আমন ধান চাষ হয়েছে। আধুনিক জাতের বোনা আমন চাষ করতে প্রতিবিঘা জমিতে প্রায় ১০-১২ হাজার টাকা এবং রোপা আমন চাষ করতে প্রতি বিঘা জমিতে ৩ হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা ব্যয় হয়। অপরদিকে প্রতি বিঘায় বোনা আমন ১৮ থেকে ২০ মণ এবং রোপা আমন ৭-৮ মন ধান উৎপাদন হচ্ছে। বর্তমান বাজার অনুপাতে বিঘা প্রতি খড়সহ উৎপাদিত বোনা আমন ধান বিক্রি করে ১২ থেকে ১৪ হাজার টাকা এবং রোপা আমন বিক্রি করে ৮ থেকে ৯ হাজার টাকা আয় হবে কৃষকের।

এদিকে উপজেলার ছোট বিন্নাদাইর গ্রামের কৃষক সিদ্দিক শিকদার বলেন, তিনি ৫ বিঘা জমিতে রোপা আমন এবং ১৫ বিঘা জমিতে বোনা আমন ধান আবাদ করেছেন। ইতিমধ্যে তার জমির ধান কাটা শেষে মাড়াইয়ের কাজ চলছে। তিনি জানান, তার জমিতে প্রতি বিঘায় প্রায় ২০ মন করে রোপা আমন ধান উৎপাদন হয়েছে। অন্যদিকে বাঘাবাড়ি গ্রামের কৃষক আলী শিকদার বলেন, তিনি ৪ বিঘা জমিতে রোপা আমন ও ১০ বিঘা জমিতে বোনা আমন চাষ করেছেন। তিনি বিঘাপ্রতি গড়ে ২০ মন করে রোপা আমন ধান পেয়েছেন। ধান কেটে ঘরে তুললেও এখনো বিক্রি করেননি বলে তিনি জানান।

দুগলি গ্রামের কৃষক লোকমান মিয়া বলেন, আমি ৪ বিঘা জমিতে আমন ধানের আবাদ করেছি, ফলন ভালো হয়েছে। পরিবারের সারা বছরের খাদ্যের চাহিদা মেটানোর পাশাপাশি বাজারে ধান বিক্রি করে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব হবে। তবে, শ্রমিকের মজুরি, ধানের ন্যায্যমূল্য এবং বাজারজাতকরণ নিয়ে আমরা চিন্তায় আছি। অপরদিকে নন্দলালপুর গ্রামের আবু তাহের বলেন, আমি ৫ বিঘা আমন ধান আবাদ করেছি, আশা করছি সুষ্ঠুভাবে তা ঘরে তুলতে পারবো এবং বাজারে ধানের নায্য মূল্য পাবো।

এছাড়াও কৃষক ফরিদ মিয়া, রফিক প্রাং, সাইফুল ইসলাম জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও নিজেদের শ্রমের পরিচর্যায় ধানের ফলন হয়েছে ভালো। চাষাবাদ জন্য সংশ্লিষ্ট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাষাবাদে ব্যাপক হিমশিম খেতে হচ্ছে তবে ধানের দাম ভালো পেলেই তাদের মনটা খুশিতে ভরে উঠেবে।

এব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বছর ধানের ফলন অনেক ভালো হয়েছে। মাঠপর্যায়ে কৃষকেরা ধান কাটা শুরু করেছেন। আমন আবাদে পোকা-মাকড়ের ঝামেলা কম এবং তাছাড়া প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করাসহ রিলে পদ্ধতিতে আমন চাষে কৃষকের আগ্রহ বাড়তে কৃষি অধিদপ্তর নানা রকম কার্যক্রম হাতে নিয়েছে। পরিবেশ অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে এবং আশা করছি, রোপা আমন ধান চাষে কৃষকরা লাভবান হবেন। তিনি আরও জানান, আধুনিক জাতের মাধ্যমে আমনের আবাদ এই উপজেলায় বৃদ্ধি পাবে বলে আশাবাদী এ কর্মকর্তা। ####

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

শাহজাদপুরে মাঠে মাঠে আমন ধান কাটার ধুম

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream