নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অবৈধ কর্মসূচির প্রতিবাদে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আয়োজিত এ প্রতিবাদী শোডাউনে নেতৃত্ব দেন বনপাড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী এবিএম ইকবাল হোসেন রাজু ও পৌর যুবদল সভাপতি মো. মিজানুর রহমান মিজান।
এতে উপস্থিত ছিলেন যুবনেতা জাহাঙ্গীর আলম, নুর আলম, শ্রমিকদল নেতা জালাল ভূঁইয়া, ছাত্রনেতা মিলন হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শোডাউনটি বনপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের অবৈধ কর্মসূচির প্রতিবাদ জানান এবং রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বনপাড়া বাজার এলাকায় প্রতিবাদী পরিবেশের সৃষ্টি হয়।
মতামত