বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

বনপাড়া পৌরসভায় অটোরিকশা-ইজিবাইকের লাইসেন্স কার্যক্রম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভা প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌসের নির্দেশক্রমে এবং পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমিনের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পৌরসভার এমন উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় চালকরা। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, লাইসেন্স প্রদানের পাশাপাশি ফি গ্রহণের ক্ষেত্রেও পৌর কর্তৃপক্ষের নমনীয় মনোভাব তাদের স্বস্তি দিয়েছে। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তারা পৌর প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

চালকদের প্রত্যাশা, এ কার্যক্রমের মাধ্যমে পৌর এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি ভবিষ্যতে চালকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, হয়রানিমুক্ত সেবা এবং জনবান্ধব আরও উদ্যোগ গ্রহণ করবে পৌর কর্তৃপক্ষ।

স্থানীয়দের মতে, পরিকল্পিত ও নিয়মতান্ত্রিক যানবাহন ব্যবস্থাপনা গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বনপাড়া পৌরসভায় অটোরিকশা-ইজিবাইকের লাইসেন্স কার্যক্রম

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভা প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌসের নির্দেশক্রমে এবং পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমিনের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পৌরসভার এমন উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় চালকরা। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, লাইসেন্স প্রদানের পাশাপাশি ফি গ্রহণের ক্ষেত্রেও পৌর কর্তৃপক্ষের নমনীয় মনোভাব তাদের স্বস্তি দিয়েছে। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তারা পৌর প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

চালকদের প্রত্যাশা, এ কার্যক্রমের মাধ্যমে পৌর এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি ভবিষ্যতে চালকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, হয়রানিমুক্ত সেবা এবং জনবান্ধব আরও উদ্যোগ গ্রহণ করবে পৌর কর্তৃপক্ষ।

স্থানীয়দের মতে, পরিকল্পিত ও নিয়মতান্ত্রিক যানবাহন ব্যবস্থাপনা গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream