প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
বনপাড়া পৌরসভায় অটোরিকশা-ইজিবাইকের লাইসেন্স কার্যক্রম
শিবলু আহমেদ , নাটোর প্রতিনিধি ||
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু হয়েছে। পৌরসভা প্রশাসক লায়লা জান্নাতুল ফেরদৌসের নির্দেশক্রমে এবং পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমিনের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।পৌরসভার এমন উদ্যোগকে সময়োপযোগী ও ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় চালকরা। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, লাইসেন্স প্রদানের পাশাপাশি ফি গ্রহণের ক্ষেত্রেও পৌর কর্তৃপক্ষের নমনীয় মনোভাব তাদের স্বস্তি দিয়েছে। এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তারা পৌর প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।চালকদের প্রত্যাশা, এ কার্যক্রমের মাধ্যমে পৌর এলাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি ভবিষ্যতে চালকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, হয়রানিমুক্ত সেবা এবং জনবান্ধব আরও উদ্যোগ গ্রহণ করবে পৌর কর্তৃপক্ষ।স্থানীয়দের মতে, পরিকল্পিত ও নিয়মতান্ত্রিক যানবাহন ব্যবস্থাপনা গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম