আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
গতকাল ২৫ আগষ্ট, মঙ্গলবার বাদ এশা চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী এয়ারআলী জামে মসজিদে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে বিশ্বমানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর পৃথিবীর বুকে শুভাগমনে মহানবী ( সাঃ) এর জীবনী নিয়ে মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বক্তব্য রাখেন নগরীর বিশ্ব মসজিদ জমিয়তুল ফালাহ মসজিদের সন্মানিত পেশ ইমাম নুর মোহাম্মদ ছিদ্দিকী সাহেব ও এয়ারআলী জামে মসজিদের সন্মানিত খতীব মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী সাহেব।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ আলী সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে সন্মানিত ইসলামিক স্কলারসরা দুনিয়া ও আখিরাতে মুক্তি লাভের জন্য প্রিয় নবী হজরত মুহাম্মদ ( সাঃ) এর জীবনী অনুসরণের আহবান জানান। মাহফিল শেষে কিয়াম ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী। মাহফিলে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি হাজী নুরুল ইসলাম বোদো, নুরু আলী সর্দার, রায়হানুল আলম, হাজী আকবর খান সর্দার, হাজী নওশেদ আলী, হাজী বাবুল সর্দার, হাজী আবদুর রহিম, ইয়াছিন আলী, রহিম উল্লাহ, মোহাম্মদ শফি, আমজাদ আলী রিয়াদসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।
মতামত