বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

| ফটো কার্ড

 কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা নিয়ে আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, এবি পার্টির আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খান ও সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আলেম-ওলামা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, সাম্য, সহমর্মিতা, মানবিকতা ও শান্তির অনন্য দৃষ্টান্ত। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সমাজে বিভেদ, হিংসা, বিদ্বেষ ও নৈতিক অবক্ষয় দূর করতে মহানবী (সা.)-এর শিক্ষা অনুসরণের কোনো বিকল্প নেই। তাঁর প্রদর্শিত ক্ষমা, সহনশীলতা, অসহায়ের প্রতি সহমর্মিতা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আদর্শকে জীবনে ধারণ করতে হবে।

আলোচনা সভায় মহানবী (সা.)-এর ওপর দরুদ ও সালাম পাঠ ও দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রাম প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা নিয়ে আলোচনা করেন বক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, এবি পার্টির আহ্বায়ক ডাঃ নজরুল ইসলাম খান ও সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আলেম-ওলামা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ছিল সত্য, ন্যায়, সাম্য, সহমর্মিতা, মানবিকতা ও শান্তির অনন্য দৃষ্টান্ত। ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করলে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সমাজে বিভেদ, হিংসা, বিদ্বেষ ও নৈতিক অবক্ষয় দূর করতে মহানবী (সা.)-এর শিক্ষা অনুসরণের কোনো বিকল্প নেই। তাঁর প্রদর্শিত ক্ষমা, সহনশীলতা, অসহায়ের প্রতি সহমর্মিতা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আদর্শকে জীবনে ধারণ করতে হবে।

আলোচনা সভায় মহানবী (সা.)-এর ওপর দরুদ ও সালাম পাঠ ও দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream