বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ভাঙ্গায় ও সদরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

| ফটো কার্ড

ভাঙ্গায় ও সদরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলার সুন্নী উলামা পরিষদের আয়োজনে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টায় ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি বাজার থেকে জশনে জুলুসটি শুরু হয়। পরে জুলুসটি ভাঙ্গা ও সদরপুর উপজেলার বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বালিয়াহাটি বাজারে এসে শেষ হয়।

জশনে জুলুসে কয়েকশ গাড়িতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করেন।

জুলুসকে ঘিরে সকাল থেকেই বালিয়াহাটি বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জুলুসে শৃঙ্খলা বজায় রাখা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আয়োজকদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়।

আয়োজক কমিটির সভাপতি গোলাম মোস্তফা হাক্কানী হুজুর বলেন, “হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন সমগ্র মানবজাতির জন্য রহমত ও শান্তির বার্তা নিয়ে এসেছে। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এই জশনে জুলুসের মাধ্যমে আমরা মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করছি।”

তিনি মহানবী (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

জশনে জুলুস শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ভাঙ্গায় ও সদরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলার সুন্নী উলামা পরিষদের আয়োজনে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টায় ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বালিয়াহাটি বাজার থেকে জশনে জুলুসটি শুরু হয়। পরে জুলুসটি ভাঙ্গা ও সদরপুর উপজেলার বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বালিয়াহাটি বাজারে এসে শেষ হয়।

জশনে জুলুসে কয়েকশ গাড়িতে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং নাতে রাসুল (সা.) পরিবেশন করেন।

জুলুসকে ঘিরে সকাল থেকেই বালিয়াহাটি বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জুলুসে শৃঙ্খলা বজায় রাখা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আয়োজকদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়।

আয়োজক কমিটির সভাপতি গোলাম মোস্তফা হাক্কানী হুজুর বলেন, “হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন সমগ্র মানবজাতির জন্য রহমত ও শান্তির বার্তা নিয়ে এসেছে। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এই জশনে জুলুসের মাধ্যমে আমরা মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করছি।”

তিনি মহানবী (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

জশনে জুলুস শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream