বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩
Bangla FM

লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

| ফটো কার্ড

লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

হৃদয় চন্দ্র দাস | বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগষ্ট) সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম শাখার আয়োজনে এ জুলুছ অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আল্লাহ ও রাসুল (সা.) প্রেমিকরা হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে পিকআপ এবং মিছিল সহকারে উক্ত জুলুছে অংশগ্রহণ করেন।

জুলুছটি পশ্চিমগাঁও গাজী শোহেদা ইয়ামেনী (রঃ) দরগাহ জামে মসজিদ থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাকসাম দৌলতগঞ্জ বাজারের ধান বাজার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে জসনে জুলুছ শেষ হয়।

এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি আলহাজ্ব মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি মাওলানা এ.এ. তাহের, মাওলানা এমদাদুল হক জিহাদী, আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা রবিউল হোসেন হেলালী, সাইফুল ইসলাম আল-কাদরী, মাওলানা আনোয়ার হোসেন সিরাজী ও মোঃ মহিউদ্দিনসহ অনেকে।

বিষয় : লাকসামে ঈদে মিলাদুন্নবী (সা.

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

হৃদয় চন্দ্র দাস | বিশেষ প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগষ্ট) সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম শাখার আয়োজনে এ জুলুছ অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আল্লাহ ও রাসুল (সা.) প্রেমিকরা হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে পিকআপ এবং মিছিল সহকারে উক্ত জুলুছে অংশগ্রহণ করেন।

জুলুছটি পশ্চিমগাঁও গাজী শোহেদা ইয়ামেনী (রঃ) দরগাহ জামে মসজিদ থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাকসাম দৌলতগঞ্জ বাজারের ধান বাজার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে জসনে জুলুছ শেষ হয়।

এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি আলহাজ্ব মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি মাওলানা এ.এ. তাহের, মাওলানা এমদাদুল হক জিহাদী, আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা রবিউল হোসেন হেলালী, সাইফুল ইসলাম আল-কাদরী, মাওলানা আনোয়ার হোসেন সিরাজী ও মোঃ মহিউদ্দিনসহ অনেকে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream