নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর, মনোহরদী পৌরসভা ও লেবুতলা ইউনিয়নে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, পৃথক তিনটি অভিযানে যথাক্রমে- মাদক সেবন ও সংরক্ষণের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একদুয়ারিয়া ইউনিয়নের রসুলপুর গ্রামের লিটন চন্দ্রকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অনিবন্ধিত পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে পৌরসভার বাসস্ট্যান্ডে অবস্থিত আল নূর বেকারিকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা এবং অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে লেবুতলা ইউনিয়নের আবুল কালামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.হামিদুল ইসলামের নেতৃত্বে মনোহরদী থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালত সূত্রে জানানো হয়েছে।
মতামত