বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অক্টোবর-২০২৬-এর পঞ্চগড় জেলার লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৪ ডিসেম্বর ২০২৬ তারিখে নির্ধারিত সময়েই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এক জরুরি ঘোষণায় পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে।

পরীক্ষার্থীদের পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, পূর্বনির্ধারিত ২ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৪ ডিসেম্বর নির্ধারিত সময়েই টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ।

তিনি আরও বলেন, পুলিশে চাকরি দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি বা দালাল অর্থ দাবি করলে তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। প্রতারক চক্রের প্রলোভনে পা না দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অক্টোবর-২০২৬-এর পঞ্চগড় জেলার লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৪ ডিসেম্বর ২০২৬ তারিখে নির্ধারিত সময়েই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এক জরুরি ঘোষণায় পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি জানানো হয়েছে।

পরীক্ষার্থীদের পরিবর্তিত তারিখ অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, পূর্বনির্ধারিত ২ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৪ ডিসেম্বর নির্ধারিত সময়েই টিআরসি পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ।

তিনি আরও বলেন, পুলিশে চাকরি দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি বা দালাল অর্থ দাবি করলে তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। প্রতারক চক্রের প্রলোভনে পা না দিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream