বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সৈয়দপুরে পান কিনতে পাঠিয়ে শিশুর চার্জার ভ্যান নিয়ে চম্পট

নীলফামারীর সৈয়দপুরে অভিনব কায়দায় প্রতারণা করে এক শিশুর কাছ থেকে তার পরিবারের উপার্জনের একমাত্র উৎস চার্জার ভ্যান নিয়ে গেছে সংঘবদ্ধ চক্র। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের ক্যান্টপাবলিক স্কুল এন্ড কলেজের পাশে আর্মি চেকপোস্ট মোড়ে এই ঘটনা ঘটেছে। 

ঘটনার শিকার শিশুটির নাম রেজওয়ান (১৩)। সে পার্শ্ববর্তী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়ার ওলিয়ার রহমানের ছেলে। সে জানায়, রংপুরের তারাগঞ্জ উপজেলা বাজার থেকে দুই ব্যক্তি সৈয়দপুরের বাসা থেকে জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা বলে আরেকটা চার্জার ভ্যানসহ তাকে ভাড়ায় নিয়ে আসে। 

ঘটনাস্থলে এসে তারা আমাকে সড়কের অপর পাশের দোকান থেকে পান আনতে পাঠায়। ফিরে এসে দেখি আমার ভ্যান ও অপর ভ্যানওয়ালাসহ ওই দুই লোকও নাই। অথচ শুধু চাবি আমার হাতে। আমি এখন কি করবো? বাবার অসুস্থতার কারণে তার চার্জার ভ্যানটা ভাড়া মেরে রোজগার করতে এসেছিলাম। এখন শেষ সম্বলটাও হারিয়ে ফেললাম। বাবা মা কে কি জবাব দিবো? আমাদের সংসার কেমন করে চলবে? কি করে ফিরে পাবো আমার ভ্যান?

তার কান্নাকাটি দেখে আশপাশের লোকজন এসে পাশে দাঁড়ায়। কিন্তু ততক্ষণে প্রতারকরা তার চার্জার ভ্যান নিয়ে চম্পট দিয়েছে। পরে কয়েকজন তার আকুতিভরা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। একজন ভ্যানওয়ালা মোবাইল করে শিশুটার এলাকার এক পরিচিত ভ্যান চালককে জানায়। তার মাধ্যমে খবর পেয়ে অসুস্থ বাবাসহ স্বজনরা এসে শিশু রেজওয়ান কে নিয়ে যায়। 

এদিকে বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে একই সৈয়দপুর-পার্বতীপুর সড়কের চৌমুহনি বাজার যাওয়ার আগেই (আজকের ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে) খোদা হাফেজ গেটের কাছে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনার শিকার হয়েছেন সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশাল পাড়ার আরিফুজ্জামান দম্পতি। 

তারা ওই সময় সৈয়দপুর শহর থেকে কেনাকাটা শেষে অটোভ্যানে করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে আরিফুজ্জামান ফোনে কথা বলছিলেন। ঘটনাস্থলে পৌঁছামাত্রই মোটর সাইকেলে দুইজন ছিনতাইকারী পেছন থেকে এসে কান থেকে ফোন ছিনিয়ে নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি সৈয়দপুর থানায় একটি জিডি করছেন।

এব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার সাথে মুঠোফোনে কথা হয়। তিনি বলেন, ফেসবুকে দেখে শিশুর ভ্যান হারানোর বিষয়ে জানতে পারি। কিন্তু কোন অভিযোগ পাইনি। এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এর প্রেক্ষিতে শহরজুড়ে পুলিশী টহল বাড়ানো হয়েছে। যেগুলোর খবর পাচ্ছি সেগুলো নিয়ে আমরা কাজ করছি। লিখিত অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের সনাক্ত করতে চেষ্টা করছি। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সৈয়দপুরে পান কিনতে পাঠিয়ে শিশুর চার্জার ভ্যান নিয়ে চম্পট

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream