নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি টিম বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টিম জানতে পারে যে, বদলগাছী থানাধীন হলুদবিহার গ্রামের সুমন নামের এক ব্যক্তি তার বসতবাড়িতে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এই সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করে সুমন হোসেন (৩৬), পিতা—ময়েন উদ্দিন, গ্রাম—হলুদবিহার, থানা—বদলগাছী, জেলা—নওগাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় সুমনের দুই সহযোগী গোলাম মোস্তফা (২৮), পিতা—মৃত আহমেদ আলী, গ্রাম—কোলার পালশা, থানা—বদলগাছী এবং আবুল কাশেম (৪৬), পিতা—মৃত শাহজাহান, গ্রাম— আক্কেলপুর, থানা—বদলগাছী, জেলা —নওগাঁকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মতামত