জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০ তম প্রয়াণ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় আয়োজন করা হয় নানা কর্মসূচি। বৃহস্পতিবার সকালে কার্পাসডাঙ্গায় কবির স্মৃতি বিজড়িত আটচালা ঘরের সামনে এ কর্মসূচি পালিত হয়।
প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দামুড়হুদা উপজেলা প্রশাসন, নজরুল স্মৃতি সংঘসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় কবির স্মৃতিচারণ করে নিয়মিত নজরুল চর্চার আহ্বান জানানো হয়। দাবি জানানো হয় দ্রুত নজরুল ইনস্টিটিউট নির্মাণের। পরে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, মুখ্য আলোচক ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও নজরুল গবেষক
ড. মুন্সি আবু সাইফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম।
উল্লেখ্য, ১৯২৬ সালের পর দুই বার স্বপরিবারে চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় আসেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সেসময় এখানকার ভৈরব নদের পাড়ে বসেই লিচু চোরসহ বিভিন্ন কবিতা রচনা করেন তিনি।
মতামত