বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

এখন আমি আর জামিন চাই না: দীপু মনি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

এখন আমি আর জামিন চাই না: দীপু মনি
এখন আমি আর জামিন চাই না: দীপু মনি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি চলাকালে নিজের জামিন আবেদন প্রত্যাহারের কথা জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। স্বামী হারানোর যাতনা ও পারিপার্শ্বিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি আদালতকে বলেন, "এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই, আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই।"

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় দীপু মনিকে হাজির করা হয়। পূর্বনির্ধারিত জামিন শুনানি শুরুর আগে আদালতের অনুমতি নিয়ে কাঠগড়ার মাইক্রোফোনে নিজের বক্তব্য উপস্থাপন করেন তিনি।

দীপু মনি বলেন, "এর আগে জামিন আবেদন শুনানির সময় ট্রাইব্যুনাল বলেছিলেন, 'বাসায় গিয়ে কী করবেন?' তখন আমার স্বামী গুরুতর অসুস্থ ছিলেন, তার যত্ন নেওয়ার জন্য বাড়ি যেতে চেয়েছিলাম। তিনি সাত বছর শয্যাশায়ী ছিলেন এবং বাকশক্তি হারিয়েছিলেন। গত ১৮ আগস্ট তিনি মারা গেছেন। ৩৯ বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে আমি তার পাশে থাকতে পারিনি। তাই এখন আর আমার বাসায় যাওয়ার প্রয়োজন বা তাড়া নেই।"

আদালত সূত্রে জানা যায়, দীপু মনির অসুস্থ স্বামীকে চার মাস আগে হাসপাতালে ভর্তি করা হলে গত ২৬ এপ্রিল তার আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। দীর্ঘ দিন ধরে বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে আশ্রিত অবস্থায় থাকার পর গত ১৮ আগস্ট রাতে তার স্বামী তৌফিক নেওয়াজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

এখন আমি আর জামিন চাই না: দীপু মনি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি চলাকালে নিজের জামিন আবেদন প্রত্যাহারের কথা জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। স্বামী হারানোর যাতনা ও পারিপার্শ্বিক পরিস্থিতির কথা তুলে ধরে তিনি আদালতকে বলেন, "এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই, আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই।"

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় দীপু মনিকে হাজির করা হয়। পূর্বনির্ধারিত জামিন শুনানি শুরুর আগে আদালতের অনুমতি নিয়ে কাঠগড়ার মাইক্রোফোনে নিজের বক্তব্য উপস্থাপন করেন তিনি।

দীপু মনি বলেন, "এর আগে জামিন আবেদন শুনানির সময় ট্রাইব্যুনাল বলেছিলেন, 'বাসায় গিয়ে কী করবেন?' তখন আমার স্বামী গুরুতর অসুস্থ ছিলেন, তার যত্ন নেওয়ার জন্য বাড়ি যেতে চেয়েছিলাম। তিনি সাত বছর শয্যাশায়ী ছিলেন এবং বাকশক্তি হারিয়েছিলেন। গত ১৮ আগস্ট তিনি মারা গেছেন। ৩৯ বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে আমি তার পাশে থাকতে পারিনি। তাই এখন আর আমার বাসায় যাওয়ার প্রয়োজন বা তাড়া নেই।"

আদালত সূত্রে জানা যায়, দীপু মনির অসুস্থ স্বামীকে চার মাস আগে হাসপাতালে ভর্তি করা হলে গত ২৬ এপ্রিল তার আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। দীর্ঘ দিন ধরে বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে আশ্রিত অবস্থায় থাকার পর গত ১৮ আগস্ট রাতে তার স্বামী তৌফিক নেওয়াজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream