বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বাংলাদেশ আর কখনো কারো কাছে মাথানত করবে না: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বাংলাদেশ আর কখনো কারো কাছে মাথানত করবে না: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আর কখনো কারও কাছে মাথানত করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার নতজানু পররাষ্ট্রনীতির অবসান ঘটিয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ এবং এতে দেশের সম্ভাব্য লাভ নিয়ে প্রশ্ন তোলেন।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা প্যাক্টকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। তার ভাষায়, এটি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষা ও পারস্পরিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত একটি উদ্যোগ।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে এবং কোনো দেশের কাছে মাথানত করে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন নেই।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বাংলাদেশ আর কখনো কারো কাছে মাথানত করবে না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ আর কখনো কারও কাছে মাথানত করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার নতজানু পররাষ্ট্রনীতির অবসান ঘটিয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা মক্কা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ এবং এতে দেশের সম্ভাব্য লাভ নিয়ে প্রশ্ন তোলেন।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মক্কা প্যাক্টকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। তার ভাষায়, এটি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষা ও পারস্পরিক নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত একটি উদ্যোগ।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে এবং কোনো দেশের কাছে মাথানত করে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন নেই।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream