শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাত দেখাবেন না। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত রাষ্ট্রপতির প্রথম দরবারে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার আগে তিনি দল, সংসদ ও মন্ত্রিসভার দায়িত্ব ছেড়ে এসেছেন। তাই এখন তিনি সম্পূর্ণভাবে দলীয় রাজনীতির বাইরে থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় কারও প্রতি ব্যক্তিগত রাগ বা অনুরাগ তার সিদ্ধান্তকে প্রভাবিত করবে না বলেও জানান তিনি।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের দেশের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহির ওপর গুরুত্ব দেন তিনি।

বঙ্গভবনকে রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক উল্লেখ করে এর ঐতিহ্য ও সম্মান রক্ষার নির্দেশ দেন মির্জা ফখরুল। রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে বঙ্গভবনের গুরুত্বপূর্ণ কার্যক্রম ও সিদ্ধান্তের গোপনীয়তা কঠোরভাবে বজায় রাখার কথাও বলেন।

সরকারি অর্থ ও সম্পদের অপচয় বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের অর্থেই রাষ্ট্রের সব সম্পদ ও সুযোগ-সুবিধা পরিচালিত হয়। তাই এসবের ব্যবহারে স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের শৃঙ্খলা ও নৈতিক চরিত্র বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের স্বাধীনতা ও রাষ্ট্রগঠনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন রাষ্ট্রপতি।

বঙ্গভবনের সবাইকে একটি পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream