নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা এরিয়ায় আত্রাই নদী তে মাছ ধরতে গিয়ে নদীর জলে ডুবে ২ শিশুর নির্মম মৃত্যু হয়েছে। জলে ডুবন্ত অবস্থায় জিসান উন নবী (৯) ও তাওহিদ ইসলাম (৭) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, নিহত জিসান রসপুর (শিমুলতলী) গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে এবং তাওহিদ একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। গত ২৭ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:৩০ টার সময় স্থানীয়দের সাথে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায় তারা।
পরবর্তীতে মোশাররফ হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি মাছ ধরার জন্য নদীতে জাল ফেললে নিখোঁজ শিশুদ্বয়ের নিথর দেহ জালে আটকে উঠে আসে। এ সময় স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। এই প্রেক্ষিতে ধামইরহাট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা ও হয়েছে।
মতামত