শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

অসুস্থ বাবার সংসারে ভরসা ছিল ভ্যানটি, প্রতারণায় পরে সেটিও হারাল ১৩ বছরের রেজওয়ান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

অসুস্থ বাবার সংসারে ভরসা ছিল ভ্যানটি, প্রতারণায় পরে সেটিও হারাল ১৩ বছরের রেজওয়ান
ছবি: সংগৃহীত

অসুস্থ বাবা, অভাবের সংসার। পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিল একটি চার্জার ভ্যান। বাবার চিকিৎসা আর সংসারের খরচে সহায়তা করতে সেই ভ্যান নিয়েই রাস্তায় নেমেছিল মাত্র ১৩ বছরের রেজওয়ান। কিন্তু প্রতারণার শিকার হয়ে পরিবারের শেষ সম্বলটুকুও হারিয়েছে সে। এখন ভ্যান হারানোর কষ্টের চেয়ে বাবা-মায়ের সামনে কীভাবে দাঁড়াবে সেই চিন্তাই বেশি পোড়াচ্ছে শিশুটিকে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর সড়কের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কাছের আর্মি চেকপোস্ট মোড়ে ঘটনাটি ঘটে।

রেজওয়ান নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়া এলাকার ওলিয়ার রহমানের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বাবার অসুস্থতার কারণে সংসারের দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়েছে। তাই অল্প বয়সেই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিল রেজওয়ান। চার্জার ভ্যানটি চালিয়েই কিছু আয় করার উদ্দেশ্যে সেদিন সে বের হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, দুপুরে আর্মি চেকপোস্ট মোড় এলাকায় এক ব্যক্তি কৌশলে রেজওয়ানের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তাকে প্রতারণার ফাঁদে ফেলে চার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি। বিষয়টি বুঝে ওঠার আগেই পরিবারের একমাত্র আয়ের মাধ্যমটি হারিয়ে ফেলে রেজওয়ান।

ভ্যান হারানোর পর দিশেহারা হয়ে পড়েছে শিশুটি। তার কাছে এটি শুধু একটি যানবাহন নয়, বরং অসুস্থ বাবার চিকিৎসা এবং পুরো পরিবারের দৈনন্দিন খরচ চালানোর প্রধান অবলম্বন।

কান্নাজড়িত কণ্ঠে রেজওয়ানের একটাই প্রশ্ন, “ভ্যানটি হারিয়ে আমি এখন বাবা-মায়ের সামনে কীভাবে দাঁড়াব? তাদের কী জবাব দেব?”

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ভ্যানটি উদ্ধারে সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

অসুস্থ বাবার সংসারে ভরসা ছিল ভ্যানটি, প্রতারণায় পরে সেটিও হারাল ১৩ বছরের রেজওয়ান

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

অসুস্থ বাবা, অভাবের সংসার। পরিবারের আয়ের একমাত্র ভরসা ছিল একটি চার্জার ভ্যান। বাবার চিকিৎসা আর সংসারের খরচে সহায়তা করতে সেই ভ্যান নিয়েই রাস্তায় নেমেছিল মাত্র ১৩ বছরের রেজওয়ান। কিন্তু প্রতারণার শিকার হয়ে পরিবারের শেষ সম্বলটুকুও হারিয়েছে সে। এখন ভ্যান হারানোর কষ্টের চেয়ে বাবা-মায়ের সামনে কীভাবে দাঁড়াবে সেই চিন্তাই বেশি পোড়াচ্ছে শিশুটিকে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর সড়কের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কাছের আর্মি চেকপোস্ট মোড়ে ঘটনাটি ঘটে।

রেজওয়ান নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর বাহাগিলি ডাঙ্গাপাড়া এলাকার ওলিয়ার রহমানের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বাবার অসুস্থতার কারণে সংসারের দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়েছে। তাই অল্প বয়সেই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিল রেজওয়ান। চার্জার ভ্যানটি চালিয়েই কিছু আয় করার উদ্দেশ্যে সেদিন সে বের হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, দুপুরে আর্মি চেকপোস্ট মোড় এলাকায় এক ব্যক্তি কৌশলে রেজওয়ানের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তাকে প্রতারণার ফাঁদে ফেলে চার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যান ওই ব্যক্তি। বিষয়টি বুঝে ওঠার আগেই পরিবারের একমাত্র আয়ের মাধ্যমটি হারিয়ে ফেলে রেজওয়ান।

ভ্যান হারানোর পর দিশেহারা হয়ে পড়েছে শিশুটি। তার কাছে এটি শুধু একটি যানবাহন নয়, বরং অসুস্থ বাবার চিকিৎসা এবং পুরো পরিবারের দৈনন্দিন খরচ চালানোর প্রধান অবলম্বন।

কান্নাজড়িত কণ্ঠে রেজওয়ানের একটাই প্রশ্ন, “ভ্যানটি হারিয়ে আমি এখন বাবা-মায়ের সামনে কীভাবে দাঁড়াব? তাদের কী জবাব দেব?”

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ভ্যানটি উদ্ধারে সংশ্লিষ্টদের সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream