শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মৌলভীবাজারে সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আটক

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস
| ফটো কার্ড

মৌলভীবাজারে সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আটক
বিজিবির হাতে আটক আহত বলাই দাস

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল,দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তির নাম বলাই দাস। তিনি ভারতীয় নাগরিক বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে,ভারতীয় একটি চোরাকারবারি চক্র কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে। খবর পেয়ে ৫২ বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

পরে সন্দেহভাজন চোরাকারবারিরা সেখানে এলে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন। এ সময় চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান। একপর্যায়ে চোরাকারবারি দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও বলাই দাস গুলিবিদ্ধ অবস্থায় বিজিবির হাতে আটক হন।

পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল,দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আহত বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন,আটক ব্যক্তি সীমান্তবর্তী চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। উদ্ধার করা অস্ত্র ও মাদক ভারত থেকে বাংলাদেশে সরবরাহের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান,পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মৌলভীবাজারে সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আটক

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream