শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মৌলভীবাজারে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, এহসান জাকারিয়াসহ গ্রেপ্তার ৫

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস
| ফটো কার্ড

মৌলভীবাজারে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, এহসান জাকারিয়াসহ গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্রেপ্তার অন্য চারজন হলেন এনসিপি নেতা তোফায়েল আহমদ,সাহেল আহমদ,ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,দলীয় আধিপত্য বিস্তার এবং দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে এনসিপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে উত্তর বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আহত এনসিপি নেতা ও মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ বাদী হয়ে কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার পাঁচজন ছাড়াও অন্য আসামিরা পলাতক রয়েছেন।

মামলার বাদী তামিম আহমদের অভিযোগ, এনসিপির পদ দেওয়ার কথা বলে এহসান জাকারিয়াসহ আসামিরা তাঁর কাছে চাঁদা দাবি করেন। এ নিয়ে বিরোধের জেরে মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় তাঁদের ওপর হামলা চালানো হয়।

জেলা এনসিপির আহ্বায়ক খালেদ আহমদ বলেন,ঘটনাটি তাঁরা জানতে পেরেছেন। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেপ্তার পাঁচজনকে শুক্রবার আদালতে পাঠানো হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মৌলভীবাজারে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, এহসান জাকারিয়াসহ গ্রেপ্তার ৫

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream