শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে গেলেও স্বীকার করতে চায় না: সারজিস আলম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে গেলেও স্বীকার করতে চায় না: সারজিস আলম
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দেশের প্রতিটি ইউনিয়ন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠন শক্তিশালী করার কাজ চলছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শহরের সোনারবাংলা চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সারজিস আলম বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এখন দলের অন্যতম প্রধান লক্ষ্য। এ জন্য দেশের বিভিন্ন জেলা সফর করছেন তারা। প্রতিটি ইউনিয়নে সংগঠনের কমিটি গঠনের পাশাপাশি আসন্ন স্থানীয় নির্বাচনে প্রত্যেক ইউনিয়ন থেকে একজন করে প্রাথমিকভাবে প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তার মতে, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের এই প্রক্রিয়া এনসিপিকে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলা এবং পরবর্তী জাতীয় নির্বাচনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করবে।

বিএনপি সরকারের সমালোচনা করে সারজিস বলেন, সংসদকে শুধু সরকারদলীয় কর্মকাণ্ডের জায়গায় পরিণত করার চেষ্টা গণতান্ত্রিক পরিবেশের জন্য ইতিবাচক নয়। বিরোধী দলের বক্তব্য ও মতামতকে গুরুত্ব দিয়ে তাদের রাজনৈতিক ভূমিকা পালনের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সারজিস বলেন, সরকার জনগণের স্বার্থে কাজ করলে এনসিপি সহযোগিতা করবে। তবে জনগণের প্রত্যাশার বিপরীতে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে এনসিপি জনগণের পাশে থেকে রাজনৈতিকভাবে সেই অবস্থানের বিরোধিতা করবে।

বিএনপি সরকারের ছয় মাসের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সারজিসের অভিযোগ, সরকার জ্বালানি ও আইনশৃঙ্খলাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে অগ্রাধিকার দেওয়ার কথা বললেও প্রত্যাশিত ফল আসেনি। তার দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। গ্যাস ও বিদ্যুতের সংকট, শিল্পকারখানায় কর্মী ছাঁটাইসহ বিভিন্ন সমস্যাও মানুষের ভোগান্তি বাড়াচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের বিভিন্ন দাবি তুলে ধরতে এনসিপি বিভাগীয় শহরগুলোতে লংমার্চ কর্মসূচি পালন করছে। বিরোধী দল হিসেবে সরকারের ভুল ও ব্যর্থতাগুলো জনগণের সামনে তুলে ধরাই তাদের রাজনৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন সারজিস আলম।

তার অভিযোগ, বিএনপি সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে এগোলেও তারা বিষয়টি স্বীকার করতে চাইছে না। মাঠপর্যায়ে সরকারের জনপ্রিয়তা কমছে বলেও দাবি করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকে গেলেও স্বীকার করতে চায় না: সারজিস আলম

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream