বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের কল্যাণে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে সফলতা কামনা করেছেন তিনি।
ঢাকায় অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় পুতিন আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।
বার্তায় রুশ প্রেসিডেন্ট নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, ব্যক্তিগত মঙ্গল এবং বাংলাদেশের জনগণের কল্যাণে তার ভবিষ্যৎ কার্যক্রমের সাফল্য কামনা করেন।
পুতিনের এই শুভেচ্ছাবার্তা বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতারই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
মতামত