শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী
ছবি: সংগৃহীত

বিরোধী দলের চলমান আন্দোলনের পরিকল্পনা দেশের উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে এবং এতে শেষ পর্যন্ত দেশেরই ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বিরোধী দল একদিকে লংমার্চ করেছে, অন্যদিকে আবার নতুন করে আন্দোলনের কথা বলছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি বারবার আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল থাকে, তাহলে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় উন্নয়ন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য পক্ষ এখন বিরোধী দলের ভূমিকায় রয়েছে। সরকারের দায়িত্ব গ্রহণের দিন থেকেই তারা সহযোগিতা না করে আন্দোলনের কথা বলে আসছে বলেও অভিযোগ করেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং এ সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ নানা ধরনের ক্ষতির শিকার হয়েছেন। তিনি দাবি করেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে দেশ ও গণতন্ত্রকে রক্ষা করা হয়েছে। এখন সেই অর্জন ধরে রেখে নতুন বাংলাদেশ গড়ে তোলাই সরকারের প্রধান দায়িত্ব।

বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী বলেন, আন্দোলনের মাধ্যমে সরকার ও বিএনপিকে চাপে ফেলার চেষ্টা করা হলে তা সফল হবে না। তিনি অভিযোগ করেন, বিরোধী দল মনে করছে আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী ও সংসদ সদস্যদের দুর্বল করে রাজনৈতিক সুবিধা নেওয়া সম্ভব। তবে এ ধরনের কোনো সুযোগ দেওয়া হবে না এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে দেশের উন্নয়নের দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী রাখা গেলে তার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়ার সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে দেশ আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসন, বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বিরোধী দলের আন্দোলন দেশের জন্য ক্ষতি: পানিসম্পদ মন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream