শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

অবশেষে পে স্কেলের নতুন তারিখ প্রকাশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

অবশেষে পে স্কেলের নতুন তারিখ প্রকাশ
সংগৃহীত ছবি

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারির সম্ভাব্য সময়সূচি নির্ধারিত হয়েছে। আগামী সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য নতুন পে স্কেলের খসড়া উত্থাপন করা হতে পারে। মন্ত্রিসভার সবুজ সংকেত মিললে আগামী সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, নতুন বেতন কাঠামোর যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। সোমবারের মন্ত্রিসভা বৈঠকে এটি এজেন্ডাভুক্ত করার প্রস্তুতি চলছে। ওই দিন অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে। তবে অনুমোদিত চূড়ান্ত খসড়ায় বেতন ও ভাতা বৃদ্ধির সুনির্দিষ্ট হার কত তা বলতে রাজি হননি অর্থ বিভাগের কর্মকর্তারা।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার জানান, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি যেকোনো মুহূর্তে ঘোষণা করা হতে পারে। গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও জানিয়েছিলেন যে, নবম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে গঠিত ১০ সদস্যের সচিব কমিটি ইতিমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে। সূত্র মতে, ১ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়াতে দুই ধাপে বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং পরবর্তী বছরে বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা কার্যকর হওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকেও নতুন বেতন স্কেল বাস্তবায়নের ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন-গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

উল্লেখ্য, অষ্টম পে স্কেলের প্রায় এক দশক পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে, যা ২০২৬ সালের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিল করে। কমিশন সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করেছিল। গত ১১ জুন সংসদে বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী ১ জুলাই থেকে ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

অবশেষে পে স্কেলের নতুন তারিখ প্রকাশ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream