শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নভেম্বরে তুরস্ক যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নভেম্বরে তুরস্ক যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নভেম্বরে তুরস্ক যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইন আলোচনায় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানান। দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান সহযোগিতার মাত্রায় সন্তোষ প্রকাশ করে বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তা আরও বিস্তৃত করার অভিন্ন আগ্রহ ব্যক্ত করেন উভয় প্রতিনিধি।

বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, আসন্ন কপ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফরে যেতে পারেন। একই সাথে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের ভাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

নভেম্বরে তুরস্ক যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসির কাউন্সিল অব ফরেন মিনিস্টার্স বৈঠকের সাইডলাইন আলোচনায় তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানান। দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান সহযোগিতার মাত্রায় সন্তোষ প্রকাশ করে বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তা আরও বিস্তৃত করার অভিন্ন আগ্রহ ব্যক্ত করেন উভয় প্রতিনিধি।

বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, আসন্ন কপ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফরে যেতে পারেন। একই সাথে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের ভাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream