জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা অংশ নিয়েছেন।
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন সামনে রেখে বৈঠকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি সরকারের চলমান কার্যক্রম, দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় আসতে পারে।
অধিবেশন পরিচালনার ধরন, সংসদে সরকারের অবস্থান এবং বিভিন্ন ইস্যুতে দলীয় কৌশল নিয়েও এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা করতে পারেন বলে জানা গেছে।
তৃতীয় অধিবেশনে সরকারদলীয় সংসদ সদস্যদের ভূমিকা ও করণীয় ঠিক করতেই এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মতামত