বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ বিভাগের অধীন কোম্পানিগুলোর অভিন্ন চাকরিবিধি আরও সময়োপযোগী করতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ।

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-২ শাখা থেকে জারি করা অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশ অনুযায়ী, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট বিভিন্ন শাখার যুগ্মসচিব এবং পাওয়ার সেলের মহাপরিচালকসহ বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির মূল দায়িত্ব হবে ২০১৬ সালে প্রণীত ‘ইউনিফাইড সার্ভিস গাইডলাইনস্’ পর্যালোচনা করা। বিদ্যমান আইন ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরিবিধিতে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করবে কমিটি।

এ ছাড়া বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়ার পর গাইডলাইনটি আধুনিকায়নের বিষয়েও কাজ করবে কমিটি।

প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞকে কমিটিতে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। সময়ের সঙ্গে আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় পরিবর্তন আসায় বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোর চাকরির শর্ত ও সুযোগ-সুবিধায় সামঞ্জস্য আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

বিদ্যুৎ বিভাগের অধীন কোম্পানিগুলোর অভিন্ন চাকরিবিধি আরও সময়োপযোগী করতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ।

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-২ শাখা থেকে জারি করা অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশ অনুযায়ী, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট বিভিন্ন শাখার যুগ্মসচিব এবং পাওয়ার সেলের মহাপরিচালকসহ বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কমিটিতে সদস্য হিসেবে থাকবেন। বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখার উপসচিব সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটির মূল দায়িত্ব হবে ২০১৬ সালে প্রণীত ‘ইউনিফাইড সার্ভিস গাইডলাইনস্’ পর্যালোচনা করা। বিদ্যমান আইন ও বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরিবিধিতে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করবে কমিটি।

এ ছাড়া বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়ার পর গাইডলাইনটি আধুনিকায়নের বিষয়েও কাজ করবে কমিটি।

প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞকে কমিটিতে অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে। সময়ের সঙ্গে আইন ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় পরিবর্তন আসায় বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোর চাকরির শর্ত ও সুযোগ-সুবিধায় সামঞ্জস্য আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream