মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

আছিয়া হত্যা মামলার রায় পেছানোয় আছিয়ার মায়ের ক্ষোভ প্রকাশ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

আছিয়া হত্যা মামলার রায় পেছানোয় আছিয়ার মায়ের ক্ষোভ প্রকাশ
আছিয়া হত্যা মামলার রায় পেছানোয় আছিয়ার মায়ের ক্ষোভ প্রকাশ ছবি: বাংলা এফএম

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের হাইকোর্টের রায় পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট ২০২৬) ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ নতুন তারিখ নির্ধারণ করেন।

রায় ঘোষণার তারিখ পিছিয়ে যাওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নিহত আছিয়ার মা মোছা. আয়েশা বেগম। সন্তান হারানোর যন্ত্রণায় কাতর আয়েশা বেগম বলেন, "আমি আসামিদের ফাঁসি চাই। কিন্তু আজ না কাল করে দিন পার করছে। ফাঁসি ছাড়া আমি অন্য কোনো রায় মেনে নেব না।"

দেড় বছর ধরে চলা এই বিচারিক প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, "মামলা দেড় বছর হয়ে গেছে, আর কত পেছাবে জানি না। আদালত যদি ফাঁসির রায় না দিতে পারে, তাহলে আসামিদের ছেড়ে দিক।"

আদালতের কার্যক্রমের শুরুতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক জানান, রাষ্ট্রপক্ষে মূল শুনানিকারী অ্যাটর্নি জেনারেল বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ফলে রায় ঘোষণার সময় পেছানোর আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।

সময় আবেদন মঞ্জুর করে হাইকোর্ট আগামী ৩১ আগস্ট (সোমবার) পুনরায় রায় ঘোষণার দিন ধার্য করেন।

২০২৫ সালের ৬ মার্চ মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের আছিয়া। বোন জামাইয়ের বাবা হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। পরবর্তীতে ১৩ মার্চ ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া মারা যায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আছিয়া হত্যা মামলার রায় পেছানোয় আছিয়ার মায়ের ক্ষোভ প্রকাশ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের হাইকোর্টের রায় পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট ২০২৬) ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ নতুন তারিখ নির্ধারণ করেন।

রায় ঘোষণার তারিখ পিছিয়ে যাওয়ায় চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নিহত আছিয়ার মা মোছা. আয়েশা বেগম। সন্তান হারানোর যন্ত্রণায় কাতর আয়েশা বেগম বলেন, "আমি আসামিদের ফাঁসি চাই। কিন্তু আজ না কাল করে দিন পার করছে। ফাঁসি ছাড়া আমি অন্য কোনো রায় মেনে নেব না।"

দেড় বছর ধরে চলা এই বিচারিক প্রক্রিয়া পিছিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, "মামলা দেড় বছর হয়ে গেছে, আর কত পেছাবে জানি না। আদালত যদি ফাঁসির রায় না দিতে পারে, তাহলে আসামিদের ছেড়ে দিক।"

আদালতের কার্যক্রমের শুরুতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক জানান, রাষ্ট্রপক্ষে মূল শুনানিকারী অ্যাটর্নি জেনারেল বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ফলে রায় ঘোষণার সময় পেছানোর আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।

সময় আবেদন মঞ্জুর করে হাইকোর্ট আগামী ৩১ আগস্ট (সোমবার) পুনরায় রায় ঘোষণার দিন ধার্য করেন।

২০২৫ সালের ৬ মার্চ মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের আছিয়া। বোন জামাইয়ের বাবা হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। পরবর্তীতে ১৩ মার্চ ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় আছিয়া মারা যায়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream