মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরীর সাথে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

মঙ্গলবার  রাজধানীর মন্ত্রণালয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নবগঠিত পরিষদের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সাক্ষাতে পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং বান্দরবানের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়। 

মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি নবগঠিত পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, "পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। জেলা পরিষদকে জনগণের কল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা একসাথে কাজ করে পার্বত্য চট্টগ্রামকে একটি আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলব।"

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মন্ত্রীর দিকনির্দেশনা কামনা করে বলেন, মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন তারা।

সাক্ষাৎকালে জেলা পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে মন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ছবি তোলেন নবগঠিত পরিষদের সদস্যরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরীর সাথে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

মঙ্গলবার  রাজধানীর মন্ত্রণালয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে নবগঠিত পরিষদের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সাক্ষাতে পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং বান্দরবানের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়। 

মন্ত্রী সাচিংপ্রু জেরী এমপি নবগঠিত পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, "পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। জেলা পরিষদকে জনগণের কল্যাণে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা একসাথে কাজ করে পার্বত্য চট্টগ্রামকে একটি আধুনিক ও সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলব।"

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মন্ত্রীর দিকনির্দেশনা কামনা করে বলেন, মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন তারা।

সাক্ষাৎকালে জেলা পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে মন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে ছবি তোলেন নবগঠিত পরিষদের সদস্যরা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream