মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ কারণে প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ বা দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইনমন্ত্রী। অনুষ্ঠানে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

আইনমন্ত্রী বলেন, সরকার সংবিধান ও প্রচলিত আইন মেনেই সব কার্যক্রম পরিচালনা করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছে, সে বিষয়ে আইনি কোনো জটিলতা নেই বলেও জানান তিনি।

রাজনৈতিক মামলা, গুম ও ‘ক্রসফায়ার’-এর মতো কর্মকাণ্ডের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকার আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বলেও মন্তব্য করেন মো. আসাদুজ্জামান। তিনি দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাদী হয়ে কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা করা হয়নি।

আইনগত সহায়তার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, কোনো ভুক্তভোগী ব্যক্তি নিজের পক্ষে আইনজীবী নিয়োগে অক্ষম হলে রাষ্ট্র তাকে প্রয়োজনীয় সহায়তা দেবে। একই সঙ্গে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ কারণে প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ বা দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইনমন্ত্রী। অনুষ্ঠানে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

আইনমন্ত্রী বলেন, সরকার সংবিধান ও প্রচলিত আইন মেনেই সব কার্যক্রম পরিচালনা করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছে, সে বিষয়ে আইনি কোনো জটিলতা নেই বলেও জানান তিনি।

রাজনৈতিক মামলা, গুম ও ‘ক্রসফায়ার’-এর মতো কর্মকাণ্ডের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকার আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বলেও মন্তব্য করেন মো. আসাদুজ্জামান। তিনি দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাদী হয়ে কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা করা হয়নি।

আইনগত সহায়তার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, কোনো ভুক্তভোগী ব্যক্তি নিজের পক্ষে আইনজীবী নিয়োগে অক্ষম হলে রাষ্ট্র তাকে প্রয়োজনীয় সহায়তা দেবে। একই সঙ্গে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream