মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ব্র্যাকের আক্কেলপুর এলাকা অফিসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চোখের রোগ প্রতিরোধ এবং দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে বিশেষ গুরুত্ব দিয়ে এ আয়োজন করা হয়।

‘দৃষ্টি ফিরে পাওয়ার পথ গ্রামীণ চক্ষু সেবার উদ্যোগ’ শীর্ষক এ ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার চক্ষু রোগীরা সেবা নেন। বিশেষভাবে নারী, বিধবা, প্রবীণ এবং কৃষি ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সেবার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়।

ক্যাম্পে মোট ৪৪৫ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ৪৪ জন রোগীর চোখে ছানি শনাক্ত করা হয়। তাদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ২২২ জন রোগীর মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য ২৬ জন রোগীকে হাসপাতালে রেফার করা হয়েছে।

বগুড়ার গাক চক্ষু হাসপাতালের চিকিৎসক দল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করে। ডা. মো. আব্দুল্লাহ আল মাহবুবের নেতৃত্বে এবং আউটরিচ ইনচার্জ মো. শিহাব আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এ চিকিৎসাসেবা দেওয়া হয়।

ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্র্যাকের জয়পুরহাট জেলা কো-অর্ডিনেটর মো. আরিফুল ইসলাম, ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) মো. ইদ্রিস আলী, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) সানজিদা নাসরিন তুলি, জয়পুরহাটের সিভিল সার্জন ডা. আল মামুন, আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম শাফি মাহমুদ, এলাকাবস্থাপক মো. শহিদুল ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী মো. রেজাউল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ব্র্যাকের শাখা ও এলাকা পর্যায়ের কর্মকর্তারা।

আয়োজকরা জানান, এ ধরনের চক্ষু সেবা ক্যাম্প শুধু চিকিৎসাসেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার মাধ্যমে মানুষের জীবনযাত্রায় নতুন আশার সঞ্চার করে। ক্যাম্পে চিকিৎসাসেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। তারা ব্র্যাকের এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream