মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

এশিয়া কাপের আগে ছেলেদের বিপক্ষে প্রস্তুত পাকিস্তান নারী দল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড

এশিয়া কাপের আগে ছেলেদের বিপক্ষে প্রস্তুত পাকিস্তান নারী দল
এশিয়া কাপের আগে ছেলেদের বিপক্ষে প্রস্তুত পাকিস্তান নারী দল

বেশি সময় বাকি নেই নারী এশিয়া কাপ শুরু হতে। আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে। দলগুলো প্রস্তুত হচ্ছে এশিয়া কাপ সামনে রেখে। এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান নারী ক্রিকেট দল।

এশিয়া কাপ সামনে রেখে ছেলেদের বিপক্ষে টুর্নামেন্ট খেলে প্রস্তুতি নিচ্ছে ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তান নারী ক্রিকেট দল। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) কদিন অনুষ্ঠিত প্রাক-টুর্নামেন্ট ক্যাম্পে পাকিস্তানের মেয়েরা আবদুল কাদির ক্রিকেট একাডেমির ছেলেদের বিপক্ষে খেলেছেন। ছেলেদের এই দলে তরুণ-বয়স্ক ক্রিকেটার রয়েছেন।

পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার মতে এসব ম্যাচ এশিয়া কাপ সামনে রেখে দলের প্রস্তুতিতে দারুণ অবদান রেখেছে। সানা বলেন, ‘টুর্নামেন্টের (এশিয়া কাপ) জন্য আমরা দারুণভাবে প্রস্তুত। আমরা ছেলেদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছি। কিছুটা চাপেও পড়েছি। এসব অভিজ্ঞতা এশিয়া কাপে চ্যালেঞ্জগুলোর সঙ্গে মানিয়ে নিতে আমাদের সহায়তা করবে।’

টি-টোয়েন্টিতে পাকিস্তানের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে খুঁটিনাটি বিষয়ে মনোযোগের অভাব এবং চাপের মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারাকে উল্লেখ করা হয়েছে। এ বছরের জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে কেবল একটি জিতেছিল পাকিস্তান। সানার দল জিতেছিল কেবল নেদারল্যান্ডসের বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে কাছাকাছি ম্যাচে গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করায় পাকিস্তান সমালোচনার মুখে পড়েছিল। অন্যদিকে ভারত ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের দুর্বল ফিল্ডিং এবং চাপের মধ্যে দিশেহারা হয়ে পড়ার প্রবণতাও স্পষ্ট হয়ে উঠেছিল।

এখন পর্যন্ত দুইবার ২০১২ ও ২০১৬ সালে পাকিস্তান নারী এশিয়া কাপের ফাইনাল খেলেছিল। দুইবারই তারা ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে সেমিতে বিদায় নিয়েছিল পাকিস্তান। সানার নেতৃত্বাধীন পাকিস্তান ১ সেপ্টেম্বর দুবাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করবে। ৫ ও ৭ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত ও হংকং।

বিষয় : ক্রিকেট খেলা টি-টোয়েন্টি ক্রিকেট পাকিস্তান ক্রিকেট

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এশিয়া কাপের আগে ছেলেদের বিপক্ষে প্রস্তুত পাকিস্তান নারী দল

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

বেশি সময় বাকি নেই নারী এশিয়া কাপ শুরু হতে। আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে। দলগুলো প্রস্তুত হচ্ছে এশিয়া কাপ সামনে রেখে। এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান নারী ক্রিকেট দল।

এশিয়া কাপ সামনে রেখে ছেলেদের বিপক্ষে টুর্নামেন্ট খেলে প্রস্তুতি নিচ্ছে ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তান নারী ক্রিকেট দল। লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) কদিন অনুষ্ঠিত প্রাক-টুর্নামেন্ট ক্যাম্পে পাকিস্তানের মেয়েরা আবদুল কাদির ক্রিকেট একাডেমির ছেলেদের বিপক্ষে খেলেছেন। ছেলেদের এই দলে তরুণ-বয়স্ক ক্রিকেটার রয়েছেন।

পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার মতে এসব ম্যাচ এশিয়া কাপ সামনে রেখে দলের প্রস্তুতিতে দারুণ অবদান রেখেছে। সানা বলেন, ‘টুর্নামেন্টের (এশিয়া কাপ) জন্য আমরা দারুণভাবে প্রস্তুত। আমরা ছেলেদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলেছি। কিছুটা চাপেও পড়েছি। এসব অভিজ্ঞতা এশিয়া কাপে চ্যালেঞ্জগুলোর সঙ্গে মানিয়ে নিতে আমাদের সহায়তা করবে।’

টি-টোয়েন্টিতে পাকিস্তানের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে খুঁটিনাটি বিষয়ে মনোযোগের অভাব এবং চাপের মুহূর্তে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারাকে উল্লেখ করা হয়েছে। এ বছরের জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ ম্যাচের মধ্যে কেবল একটি জিতেছিল পাকিস্তান। সানার দল জিতেছিল কেবল নেদারল্যান্ডসের বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে কাছাকাছি ম্যাচে গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করায় পাকিস্তান সমালোচনার মুখে পড়েছিল। অন্যদিকে ভারত ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের দুর্বল ফিল্ডিং এবং চাপের মধ্যে দিশেহারা হয়ে পড়ার প্রবণতাও স্পষ্ট হয়ে উঠেছিল।

এখন পর্যন্ত দুইবার ২০১২ ও ২০১৬ সালে পাকিস্তান নারী এশিয়া কাপের ফাইনাল খেলেছিল। দুইবারই তারা ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি সংস্করণে অনুষ্ঠিত এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে সেমিতে বিদায় নিয়েছিল পাকিস্তান। সানার নেতৃত্বাধীন পাকিস্তান ১ সেপ্টেম্বর দুবাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করবে। ৫ ও ৭ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত ও হংকং।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream