রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

আওয়ামী লীগের অনলাইন প্রচারণার সঙ্গে বাস্তবতার মিল নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আওয়ামী লীগের অনলাইন প্রচারণার সঙ্গে বাস্তবতার মিল নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
আওয়ামী লীগের অনলাইন প্রচারণার সঙ্গে বাস্তবতার মিল নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ব্যাপক তৎপরতা দেখা গেলেও দেশের প্রকৃত রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এসব কর্মকাণ্ডের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘প্রশ্নই আসে না।’

আওয়ামী লীগের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারণাকে দলটির জনসমর্থনের প্রকৃত চিত্র হিসেবে বিবেচনা করা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, অতীতেও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রাজনৈতিক দলের ব্যাপক জনপ্রিয়তা এবং নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পূর্বাভাস দেখা গিয়েছিল। কিন্তু বাস্তবে সেই পূর্বাভাসের প্রতিফলন ঘটেনি।

তিনি আরও বলেন, ফেসবুকে বিভিন্ন পোস্ট, লাইভ ও প্রচারণার মাধ্যমে দেশে বড় ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে—এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা চলছে। তবে এসব অনলাইন তৎপরতার সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার কোনো সামঞ্জস্য নেই।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের অনলাইন কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিদেশে বসে এ ধরনের তৎপরতা চালানোর মাধ্যমে দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের আরও ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। পলাতক নেতাদের এসব কর্মকাণ্ড দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


আওয়ামী লীগের অনলাইন প্রচারণার সঙ্গে বাস্তবতার মিল নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের ব্যাপক তৎপরতা দেখা গেলেও দেশের প্রকৃত রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এসব কর্মকাণ্ডের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘প্রশ্নই আসে না।’

আওয়ামী লীগের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারণাকে দলটির জনসমর্থনের প্রকৃত চিত্র হিসেবে বিবেচনা করা ঠিক হবে না বলে মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, অতীতেও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রাজনৈতিক দলের ব্যাপক জনপ্রিয়তা এবং নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পূর্বাভাস দেখা গিয়েছিল। কিন্তু বাস্তবে সেই পূর্বাভাসের প্রতিফলন ঘটেনি।

তিনি আরও বলেন, ফেসবুকে বিভিন্ন পোস্ট, লাইভ ও প্রচারণার মাধ্যমে দেশে বড় ধরনের রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে—এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা চলছে। তবে এসব অনলাইন তৎপরতার সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার কোনো সামঞ্জস্য নেই।

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের অনলাইন কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিদেশে বসে এ ধরনের তৎপরতা চালানোর মাধ্যমে দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের আরও ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। পলাতক নেতাদের এসব কর্মকাণ্ড দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream