রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান কিনছে সরকার, ক্ষেতলালে সংগ্রহ শুরু

কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলালে চলতি মৌসুমের আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ মৌসুমে উপজেলার কৃষকদের কাছ থেকে ৬০৯ মেট্রিক টন ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ১ হাজার ৬৯৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় ক্ষেতলাল উপজেলা সরকারি খাদ্যগুদামে এ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির মুন্সী। এ সময় আব্দুর রশিদ নামে এক কৃষক তিন মেট্রিক টন ধান সরবরাহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের সূচনা করেন।

সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহ করতে আসা কৃষক আব্দুর রশিদ বলেন, সরকারিভাবে ধান বিক্রির সুযোগ পেয়ে তিনি খুশি। এর মাধ্যমে কৃষকেরা তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির মুন্সী বলেন, সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে তাঁদের ন্যায্যমূল্য নিশ্চিত করা। প্রকৃত কৃষকেরা যাতে এ সুযোগ পান, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. শামীমা আখতার বলেন, চলতি মৌসুমে ক্ষেতলালে ৬০৯ মেট্রিক টন ধান ও ১ হাজার ৬৯৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। সরকারি নির্ধারিত মূল্য ও নিয়ম অনুসরণ করে কৃষকদের কাছ থেকে ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, ট্যাগ অফিসার শানীম হোসেন, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি রওনকুল ইসলাম টিপুসহ  কৃষক প্রতিনিধি সোহেল রানা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির৷ 

বিষয় : #khetlaal #joypurhaat

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান কিনছে সরকার, ক্ষেতলালে সংগ্রহ শুরু

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত গড়ে তোলার লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলালে চলতি মৌসুমের আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ মৌসুমে উপজেলার কৃষকদের কাছ থেকে ৬০৯ মেট্রিক টন ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ১ হাজার ৬৯৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় ক্ষেতলাল উপজেলা সরকারি খাদ্যগুদামে এ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির মুন্সী। এ সময় আব্দুর রশিদ নামে এক কৃষক তিন মেট্রিক টন ধান সরবরাহের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ কার্যক্রমের সূচনা করেন।

সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহ করতে আসা কৃষক আব্দুর রশিদ বলেন, সরকারিভাবে ধান বিক্রির সুযোগ পেয়ে তিনি খুশি। এর মাধ্যমে কৃষকেরা তাঁদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির মুন্সী বলেন, সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করে তাঁদের ন্যায্যমূল্য নিশ্চিত করা। প্রকৃত কৃষকেরা যাতে এ সুযোগ পান, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. শামীমা আখতার বলেন, চলতি মৌসুমে ক্ষেতলালে ৬০৯ মেট্রিক টন ধান ও ১ হাজার ৬৯৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। সরকারি নির্ধারিত মূল্য ও নিয়ম অনুসরণ করে কৃষকদের কাছ থেকে ধান এবং চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, ট্যাগ অফিসার শানীম হোসেন, উপজেলা মিল মালিক সমিতির সভাপতি রওনকুল ইসলাম টিপুসহ  কৃষক প্রতিনিধি সোহেল রানা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির৷ 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream