রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

রাজবাড়ীতে দুই ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগের চেষ্টা

রাজবাড়ীর পাংশা উপজেলায় সরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদ ভবনে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় থাকা কয়েকটি পরিত্যক্ত চেয়ার ও পাপোশ পুড়ে গেছে। সরিষা ইউনিয়ন পরিষদ ভবনের জানালায় আগুনের কালো দাগ পড়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মৌরাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম এ গফুর জানান, দুর্বৃত্তরা গভীর রাতে ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দেওয়ার চেষ্টা করে। এতে বারান্দায় রাখা কয়েকটি পরিত্যক্ত চেয়ার পুড়ে গেছে। এ ছাড়া ভবনের দরজা ও জানালায় আগুন দেওয়ার চেষ্টা করা হলেও সেখানে আগুন ছড়ায়নি। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, পাংশা উপজেলার সরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদ ভবনে রাতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করেছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে দুই ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগের চেষ্টা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

রাজবাড়ীর পাংশা উপজেলায় সরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদ ভবনে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় থাকা কয়েকটি পরিত্যক্ত চেয়ার ও পাপোশ পুড়ে গেছে। সরিষা ইউনিয়ন পরিষদ ভবনের জানালায় আগুনের কালো দাগ পড়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মৌরাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম এ গফুর জানান, দুর্বৃত্তরা গভীর রাতে ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দেওয়ার চেষ্টা করে। এতে বারান্দায় রাখা কয়েকটি পরিত্যক্ত চেয়ার পুড়ে গেছে। এ ছাড়া ভবনের দরজা ও জানালায় আগুন দেওয়ার চেষ্টা করা হলেও সেখানে আগুন ছড়ায়নি। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, পাংশা উপজেলার সরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদ ভবনে রাতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করেছে। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream