রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

১ লাখ ২০ হাজার টাকার অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট, উচ্ছেদ ইলিশ ধরার বাঁধ

ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও ইলিশ ধরার একটি অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। এ সময় জব্দ করা আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার চর মানাইর ইউনিয়নের অচলমোল্লা কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে সহযোগিতা করে চন্দ্রপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল।

অভিযানে ১ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ৭০০ মিটার বেড় জাল, ৭৫০ মিটার গুটি জাল এবং ৭টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পাশাপাশি ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে নদীতে স্থাপন করা প্রায় ৪০০ মিটার দীর্ঘ একটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান বলেন, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার এবং ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ বাঁধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মৎস্যসম্পদ রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিষয় : #সদরপুর #ফরিদপুর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

১ লাখ ২০ হাজার টাকার অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট, উচ্ছেদ ইলিশ ধরার বাঁধ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও ইলিশ ধরার একটি অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। এ সময় জব্দ করা আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার চর মানাইর ইউনিয়নের অচলমোল্লা কান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিচালিত অভিযানে সহযোগিতা করে চন্দ্রপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল।

অভিযানে ১ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ৭০০ মিটার বেড় জাল, ৭৫০ মিটার গুটি জাল এবং ৭টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পাশাপাশি ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে নদীতে স্থাপন করা প্রায় ৪০০ মিটার দীর্ঘ একটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান বলেন, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার এবং ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ বাঁধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মৎস্যসম্পদ রক্ষা ও ইলিশের উৎপাদন বাড়াতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream