রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ফকিরহাটে আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা এবং ২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় ও উৎসাহ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুর ২টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোবারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফকিরহাট উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুন হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষক প্রশিক্ষক আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরঞ্জিত হালদার, আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেন্দ্রনাথ শিকদার, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি কাজী শাহেন শাহ মিথুন, ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী এবং ম্যানেজিং কমিটির সদস্য মুসলিমা খাতুন, শেখ তাহেরুল ইসলাম, মো. আছাফুর রহমান, নাছিমা খাতুন, শিউলি খাতুন, শেখ সেলিম ভূঁইয়া, সাহানারা খাতুন ও ফকির মহিদুল হক। এছাড়া সহকারী শিক্ষকদের মধ্যে সবুজ দাশ ও সেলিম রেজা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা কুট্টি মল্লিক, বিএনপি নেতা শেখ নওশের আলী, ফকিরহাট উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তৃষা খাতুন এবং মো. আলমগীর হোসেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রহলাদ চন্দ্র দেবনাথ, রীতা রানী রায়, ঢালী আল মামুন মুর্তজা, খালেদা খানম, শেখ মজনুর রহমান, শেখ আব্দুল হামিদ, শেখ শাহাদাৎ হোসেন, তারানা খাতুন, শর্মিলা শিকদার, লক্ষী ধর, রুমানা আক্তার, সানজিদা আক্তার, তামান্না সারমিন ও সেলিম।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিগণ বৃত্তিপ্রাপ্ত ১৭ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি আসন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

ফকিরহাটে আট্টাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream